ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ১১ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী নিখোঁজ শিশু সাদের সন্ধানের দাবিতে মানববন্ধন বকশীগঞ্জে বসতঘর লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টায় ঘাটতি নেই : শামা নকলায় চলন্ত বাসে যাত্রী তোলা নিয়ে মারামারি, পথচারী নিহত যৌতুক : স্ত্রীকে শ্বাসরোধে হত্যা মামলার রায়ে আসামি স্বামীর মৃত্যুদণ্ড

জামালপুরে ধ্রুবতারার উদ্যোগে নজরুল স্মরণ

গাছের চারা রোপণ করে অনুষ্ঠান উদ্বোধন করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

‘গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নাহি কিছু মহিয়ান’ এই অমর বাণী চেতনায় ধারণ করে জামালপুরের অন্যতম চেতনাঋদ্ধ সংগঠন ধ্রুবতারা সংস্কৃতি চর্চাকেন্দ্র এবং ভাষা ও মুক্তিসংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশন পাঠাগারের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মজয়ন্তী পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি কবি আলী জহির।

ধ্রুবতারার কার্যালয়ে অনুষ্ঠিত স্মরণ সভার শুরুতেই নজরুলের প্রিয় ফুল হাসনা হেনা গাছের চারা রোপণ করেন অনুষ্ঠানে আসা অতিথিরা।

শিশু শিল্পীরা নজরুল সংগীত পরিবেশন করে।ছবি: বাংলারচিঠিডটকম

স্মরণ সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মাসুম আলম খান, বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল, সরিষাবাড়ী কলেজের সাবেক অধ্যক্ষ আলী আকবর ফকির, সাংবাদিক ও মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম এবং সরকারি আশেক মাহমুদ কলেজের ইংরেজি বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক মনোয়ার হোসেন মুরাদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংস্কৃতি চর্চাকেন্দ্র এবং ভাষা ও মুক্তিসংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান স্বাধীন ও সঞ্চালনা করেন ধ্রুবতারার আবৃত্তি শিক্ষক নাট্যজন সাগর মুখার্জি।

বক্তব্য রাখেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম।ছবি: বাংলারচিঠিডটকম

অতিথিদের আলোচনার মাঝে মাঝে ধ্রুবতারার শিশু শিল্পীদের নজরুল সংগীত ও নজরুলের কবিতা আবৃত্তি শোনে দর্শক শ্রোতারা মুগ্ধ হন।

অনুষ্ঠানের মূল কার্যক্রমের আগে নজরুলের বর্ণাঢ্য জীবনের প্রামাণ্যচিত্র ও ধারণকৃত ভিডিও প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানস্থল সাজানো হয়েছে শিউলী, কনকচাঁপা, নয়নতারা, হাসনা হেনা ও বেলী ফুল ফোটে থাকা গাছের চারা দিয়ে।

অতিথিরা ধ্রুবতারা সংস্কৃতি চর্চাকেন্দ্র এবং ভাষা ও মুক্তিসংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশন পাঠাগারের চমৎকার আয়োজনে এবং নজরুলকে নিয়ে সমৃদ্ধ আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

জামালপুরে ধ্রুবতারার উদ্যোগে নজরুল স্মরণ

আপডেট সময় ০৮:৫৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪