ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী

টাকা আত্মসাত : আল-আকাবা সমবায়ের দুই পরিচালক গ্রেপ্তার

গ্রেপ্তার সমিতির দুই পরিচালক। ছবি: বাংলারচিঠিডটকম

জাহিদুর রহমান উজ্জ্বল
নিজস্ব প্রতিবেদক, মাদারগঞ্জ, বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সমবায় সমিতির নামে গ্রাহকদের কয়েকশ’ কোটি টাকার আমানত আত্মসাতের ঘটনায় আল আকাবা বহুমুখি সমবায় সমিতির দুই পরিচালককে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। জামালপুর সদর থানা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ১৭ মে ভোররাতে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার দুই পরিচালক হলেন আল আকাবা সমবায় সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম ও পরিচালক সুজাউদৌল্লাহ সুজা। তাদের বাড়ি মাদারগঞ্জ উপজেলায়।

জামালপুর সদর থানা পুলিশ জানায়, জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি বাজারে সমবায় অধিদপ্তর থেকে নিবন্ধন নিয়ে আল আকাবা সমবায় সমিতি গঠন করে গ্রাহকের কাছ থেকে আমানত, ডিপিএস, মাসিক সঞ্চয়ের নামে কয়েকশ’ কোটি টাকা আত্মসাত করে। কয়েক বছর ধরে তারা গ্রাহকদের টাকা ফেরত দিতে টালবাহানা করে। এক পর্যায়ে গত ঈদুল ফিতরের আগে সমিতির কার্যালয় বন্ধ করে তারা পালিয়ে যায়। ওই সময় এ ঘটনায় জামালপুর সদর থানায় মামলা দায়ের হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

টাকা আত্মসাত : আল-আকাবা সমবায়ের দুই পরিচালক গ্রেপ্তার

আপডেট সময় ০৮:৫৪:২৮ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪