ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আর নেই ইসলামপুরে যুবদল নেতাকে মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন মাদারগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন

মেলান্দহে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বজন বন্ধু প্রতিবেশীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। ছবি: বাংলারচিঠিডটকম

মুত্তাছিম বিল্লাহ
নিজস্ব প্রতিবেদক, মেলান্দহ, বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহে লায়লা বেগম (৩৮) নামে এক সৌদি প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৫ মে সকাল ৯টার দিকে তার শ্বশুরবাড়ি উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চর খাবুলিয়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনাস্থল পরিদর্শন করেছেন মেলান্দহ থানার ওসি তদন্ত কবির হোসেন।

নিহত লায়লা বেগম খাবুলিয়া এলাকার রফিকুল ইসলামের প্রবাসী ছেলে রকিবুল ইসলামের স্ত্রী ও ইসলামপুর উপজেলার সাপধরী ইউনিয়নের চেংগানিয়া গ্রামের আছর উদ্দিন (ভগলু) মন্ডলের মেয়ে।

পরিবার সূত্রে জানা গেছে, প্রায় বিশ বছর পূর্বে লায়লা বেগমের সাথে রকিবুল ইসলামের পারিবারিকভাবে বিবাহ হয়। তাদের সংসারে দুই ছেলে ও একটি কন্যা সন্তান রয়েছে। ১৪ মে দিবাগত রাত ৩টার দিকে লায়লা বেগমের দুই বছরের ছোট মেয়ে দীর্ঘ সময় কান্না করতে থাকে। কান্নার শব্দ শুনে তার শ্বশুর রফিকুল ইসলাম অনেক ডাকাডাকি করেও কোন সাড়া শব্দ না পেয়ে তার ঘরে ঢুকে লায়লা বেগমকে গলায় উড়না পেচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়রা ঝুলন্ত মরদেহ মাটিতে নামায়। খবর পেয়ে মাহমুদপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ দেলোয়ার হোসেন ও একদল পুলিশ সদস্য ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

মেলান্দহ থানার ওসি তদন্ত কবির হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা হতে পারে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার

মেলান্দহে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৫:১৯:১১ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪