ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাগেরহাটায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মাদারগঞ্জে মিটারের আবেদন করতেই ‘ভুতুড়ে বিল’ : মিটার নেই, সংযোগও নেই তবুও এল বিদ্যুৎ বিল! জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’

নকলায় স্ত্রীর দায়ের করা মামলায় স্বামী গ্রেপ্তার

গ্রেপ্তার জাহাঙ্গীর আলম। ছবি: বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু
নিজস্ব প্রতিবেদক, নকলা (শেরপুর), বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলায় স্ত্রীর দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় স্বামী জাহাঙ্গীর আলমকে (৩৫) গ্রেপ্তার করেছে নকলা থানা পুলিশ। ১২ মে বিকেলে উপজেলার উরফা ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উরফা ইউনিয়নের শালখা গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ২০ জানুয়ারি জাহাঙ্গীরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মোছা. আকাশি আক্তার (২৩)। সংসার জীবন প্রথম দিকে ভালোভাবে চললেও পরে যৌতুকের জন্য চলে নির্যাতন। আকাশির সুখের কথা ভেবে তার বাবা জাহাঙ্গীরকে প্রথমে দেড় লাখ টাকাসহ কিছু স্বর্ণের অলংকার দেয়। সেই সব টাকা বিভিন্নভাবে নষ্ট করে ফেলে। পরে পুনরায় আরও তিন লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করলে আবারো চালায় আকাশির উপর নির্যাতন। পরে আকাশি তার স্বামী জাহাঙ্গীরকে আসামি করে বিজ্ঞ বিচারক নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করলে বিজ্ঞ বিচারক নকলা থানাকে এফআইআর এর নির্দেশ দেন। পরে নকলা থানার এসআই সুমন আহমেদ পুলিশ সদস্যদের নিয়ে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করেন।

নকলায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়া বলেন, স্ত্রীর দায়ের করা মামলায় ১২ মে আমরা জাহাঙ্গীরকে গ্রেপ্তার করি। ১৩ মে সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নকলায় স্ত্রীর দায়ের করা মামলায় স্বামী গ্রেপ্তার

আপডেট সময় ০২:২২:৪০ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪