ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে হুমায়ূন উৎসব উদযাপিত এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ মাদারগঞ্জে দুই কোটি ৩৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, অপসারণের নির্দেশ জামালপুর মেডিকেল কলেজ ছাত্রলীগনেতা খালিদ গ্রেপ্তার টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত

মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বিজনকে নির্বাচিত করার লক্ষ্যে মতবিনিময় সভা

বক্তব্য রাখেন পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেন। ছবি: মো. আলমগীর

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

আসন্ন জামালপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দকে নির্বাচিত করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ মে রাতে পৌরসভার ৪ নং ওয়ার্ডস্থ সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

পৌরসভার ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল গণির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আয়নাল হকের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ব ম জাফর ইকবাল জাফু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মনজুরুল ইসলাম লানজু, সদস্য অধ্যাপক মো. সুরুজ্জামান, শহর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বিজু আহাম্মেদ, সাংগঠনিক সম্পাদক হাজী মুকুল, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহনাজ পারভিন, জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু, সাংগঠনিক সম্পাদক শাহাবীর ইসলাম দোলন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক খোকন, পৌরসভার কাউন্সিলর মো. সালামত, পৌর কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক সেলিম প্রমুখ।

এসময় বক্তারা আগামী ৮ মে জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দের মোটরসাইকেল প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং একদিন ভোট দিন ৫ বছর সেবা নেওয়ার আহ্বান জানান।

মতবিনিময় সভায় ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে হুমায়ূন উৎসব উদযাপিত

মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বিজনকে নির্বাচিত করার লক্ষ্যে মতবিনিময় সভা

আপডেট সময় ০৯:৪৮:২১ অপরাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪