ঢাকা ১২:০৬ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ

মেলান্দহে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত

বৈশাখী তার দাদী কানন বালার সাথে জামালপুর যাচ্ছিলো। ছবি: বাংলারচিঠিডটকম

মুত্তাছিম বিল্লাহ
মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে বৈশাখী (৭) নামে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। ২২ এপ্রিল বিকেল ৫টার দিকে উপজেলার ঝিনাই ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত বৈশাখী দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ী এলাকার টিক্কা দাসের মেয়ে।

স্থানীয়রা জানান, মেলান্দহ উপজেলার ঝিনাই ব্রিজ এলাকায় দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা জামালপুরগামী যাত্রীবাহী একটি সিএনজি’র সাথে বিপরীত দিক থেকে আসা ইটবাহী একটি ড্রাম ট্রাক (জামালপুর উ ১১-০০১১) এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা বৈশাখী নামে শিশুটির ঘটনাস্থলেই মৃত্যু হয়। নিহত শিশুটি তার দাদী কানন বালার সাথে জামালপুর যাচ্ছিলো।
দুর্ঘটনায় সিএনজির আরও তিনজন আরোহী আহত হয়ে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দুর্ঘটনার পর ড্রাম ট্রাকের চালক পালিয়ে যায়।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু আহাম্মদ জানান, পুলিশ ঘটনাস্থল থেকে নিহত শিশুর মৃতদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে এ ব্যাপারে এখনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের

মেলান্দহে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত

আপডেট সময় ০৯:৫৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪