ঢাকা ০৭:২০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী ২০২৭ শিক্ষাবর্ষের জন্য চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির নতুন ৪ বইয়ের অনুমোদন বাংলাদেশে ফ্যাসিস্ট বা পলাতক অপরাধীকে কোন অপতৎপরতা চালানোর সুযোগ দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ইমামের যাবজ্জীবন কারাদণ্ড ডিবির অভিযান : বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদ মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৫ ইসলামপুর প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন ১৪ নভেম্বর দারিদ্রের বিরুদ্ধে যুদ্ধজয়ের পথে একজন শারমিনের গল্প শেরপুরে দেশি কড়ি কাইট্টা উদ্ধার, অবমুক্ত জামালপুরে দোকান মালিক সমিতির পরামর্শ সভা অনুষ্ঠিত ট্রাম্পের ‘বিশৃঙ্খলা ও নিষ্ঠুরতার’ সমালোচনা করলেন ওবামা

জামালপুরে স্কুলছাত্র উজ্জ্বল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

সরিষাবাড়ী উপজেলায় স্কুলছাত্র উজ্জ্বল হত্যার বিচার ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় স্কুলছাত্র উজ্জ্বল হত্যার বিচার ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১৯ এপ্রিল সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার ডোয়াইল ইউনিয়নের বালিয়া ব্রিজপাড় এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ৮ম শ্রেণির ছাত্র উজ্জ্বল মিয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করে বাড়ির পাশে পরিত্যক্ত টয়লেটের সেফটি ট্যাংকে রেখে দেয়। এ ঘটনায় মামলা হলেও হত্যার সঙ্গে জড়িত আসামিদের এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ন্যায়বিচার পেতে দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার না করা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা।

নিহতের বাবা উশর আলী অভিযোগ করে বলেন, দীর্ঘদিন পেরিয়ে গেলেও হত্যার সাথে সরাসরি জড়িত আসামিদের আটকে গড়িমসি করছে পুলিশ। আসামিরা প্রভাবশালী হওয়ায় উল্টো মামলা তুলে নিতে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে। এ নিয়ে প্রাণনাশের ভয়ে আছেন বলে জানান তিনি। দ্রুত ছেলে হত্যার সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।

মামলা ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার চর বালিয়া গ্রামের উশর আলীর ছেলে উজ্জ্বল। সে শেখ খলিলুর রহমান ভোকেশনাল ইনস্টিটিউট অষ্টম শ্রেণির ছাত্র ছিল। ২৭ মার্চ সন্ধায় মোবাইলে ফোন পেয়ে বাড়ির বাইরে বের হয় সে। রাতে বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন খুঁজতে থাকে। না পেয়ে পরের দিন থানায় অভিযোগ করেন তার বাবা। এর চারদিন পর দুপুরে বাড়ির পাশে প্রতিবেশি আপেল মিয়ার পরিত্যক্ত টয়লেটের সেফটি ট্যাংক থেকে দুর্গন্ধ বের হয়। পরে প্রতিবেশীরা টয়লেটের হাউজ খুলে উজ্জ্বলের মরদেহ দেখতে পায়। এরপর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে প্রেরণ করেন। এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য আব্দুল মালেকসহ ৯ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের বাবা উশর আলী।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান  বাংলারচিঠিডটকমকে বলেন, অভিযান চালিয়ে উজ্জ্বল হত্যার প্রধান আসামি পরানসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে বলেও তিনি জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

জামালপুরে স্কুলছাত্র উজ্জ্বল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

আপডেট সময় ০৭:২৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪