ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যমুনায় বালু উত্তোলন নিয়ে সরিষাবাড়ীতে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে : স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামপুর উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে বৃক্ষরোপণ মাদারগঞ্জে ডোবায় পড়ে ১০ মাসের শিশুর মৃত্যু দলের নাম ভাঙিয়ে নৈরাজ্যকারীদের বিএনপিতে ঠাঁই নেই : শামীম তালুকদার জামালপুরে জাতীয় যুবশক্তির সমন্বয় সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে দুই শিশুকে বলাৎকারের অভিযোগে থানায় মামলা ইসলামপুর হবে আগামী প্রজন্মের সেরা বাসস্থান : সুলতান মাহমুদ বাবু যুব সমাজকে ক্রীড়ামুখী করতে কাজ করছে বিএনপি সরকার : শামীম তালুকদার দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী

জামালপুরে ব্রহ্মপুত্র নদে অষ্টমী স্নান

ব্রহ্মপুত্র নদে অষ্টমী স্নান হিন্দু পুণ্যার্থীরা। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জগতের সব পাপ-পঙ্কিলতা থেকে মুক্তি ও পুণ্যলাভের আশায় জামালপুরে পুরাতন ব্র‏হ্মপুত্র নদে হিন্দু পুণ্যার্থীদের অষ্টমী স্নান অনুষ্ঠিত হয়েছে।

১৬ এপ্রিল ভোর থেকে পুণ্যার্থীরা অষ্টমী স্নানে অংশগ্রহণ করে। শেরপুর-জামালপুর সেতু এলাকায় ব্র‏হ্মপুত্র নদের দক্ষিণ প্রান্তে হাজার হাজার হিন্দু পুণ্যার্থী নারী-পুরুষ, আবাল-বৃদ্ধ-বনিতা এ অষ্টমী স্নানে অংশ নেন।

অষ্টমী স্নান উপলক্ষে পুরাতন ব্র‏হ্মপুত্র নদের তীরে শেরপুর, জামালপুর এবং টাঙ্গাইল জেলাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হিন্দু পুণ্যার্থী নারী-পুরুষ ভক্তকূলের মিলনমেলায় পরিণত হয়।

ব্রহ্মপুত্র পাড়জুড়ে পুণ্যার্থীদের নিজ নিজ ইচ্ছা অনুযায়ী ফুল, বেলপাতা, ডাব, ধান, দূর্বা দিয়ে অর্চণা ও স্নান করতে দেখা যায়।

স্নান শেষে পুণ্যার্থীরা স্থানীয় দয়াময়ী মন্দিরে পূজা-অর্চণা ও অর্ঘ্য প্রদান করে। এদিকে অষ্টমী স্নান উপলক্ষে প্রতিবারের মতো এবারও শহরের দয়াময়ী মন্দিরের আশপাশে তিনদিনব্যাপী অষ্টমী মেলা বসেছে। চৈত্র মাসের শুক্লাপক্ষের অষ্টমী তিথীতে প্রতিবছর ব্রহ্মপুত্র নদে এ অষ্টমী স্নান অনুষ্ঠিত হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যমুনায় বালু উত্তোলন নিয়ে সরিষাবাড়ীতে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০

জামালপুরে ব্রহ্মপুত্র নদে অষ্টমী স্নান

আপডেট সময় ০৮:৩২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪