ঢাকা ০৫:১০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী

সোমালি জলদস্যুরা ছিনতাইকৃত বাংলাদেশী জাহাজসহ ক্রুদের মুক্তি দিয়েছে

বাংলারচিঠিডটকম ডেস্ক :

সোমালি জলদস্যুরা ছিনতাইকৃত বাংলাদেশী পণ্যবাহী জাহাজ এমভি আবদুল্লাহ এবং এর ২৩ ক্রু সদস্যকে ৩২ দিন জিম্মি রাখার পর ছেড়ে দিয়েছে। জাহাজটির মালিক কেএসআরএম কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান রাহাত একথা জানিয়েছেন।

তিনি সর্বশেষ অগ্রগতির বিষয়ে গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, জলদস্যুদের সাথে আলোচনা সফলভাবে শেষ হওয়ার পর জাহাজ ও ক্রুদের ছেড়ে দেওয়া হয়েছে।

তিনি বলেন, বোর্ডে থাকা ২৩ জন ক্রু নিরাপদে আছেন এবং তাদের আত্মীয়-স্বজনদের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়েছেন। তারা সকলেই সুস্থ্য আছেন।

১২ মার্চ সোমালি জলদস্যুদের একটি দল কেএসআরএম গ্রুপের মালিকানাধীন বাংলাদেশী পতাকাবাহী জাহাজটি হাইজ্যাক করে। এ সময় জাহাজটি মোজাম্বিকের মাপুতো থেকে সংযুক্ত আরব আমিরাতের আল হামরিয়াতে কয়লা নিয়ে যাচ্ছিল।

জলদুস্যরা জাহাজটিকে ছেড়ে দেওয়ার পর এটি কার্গো খালাসের জন্য সংযুক্ত আরব আমিরাত বন্দরের পথে রওয়ানা দেয়।

এক সপ্তাহের মধ্যে জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের বন্দরে পৌঁছাতে পারে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

সোমালি জলদস্যুরা ছিনতাইকৃত বাংলাদেশী জাহাজসহ ক্রুদের মুক্তি দিয়েছে

আপডেট সময় ০৬:১৮:১৬ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪