ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে আন্তর্জাতিক পোডিয়াট্রি দিবস পালিত প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ইসলামপুরে সিরাজগঞ্জে ৮৫২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে নারীরা আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এয়ারবাসের উড়োজাহাজ দ্রুত সরবরাহের আহ্বান বিমানমন্ত্রীর

দ্বিতীয়বারের মত টি-টোয়েন্টিতে এক ওভারে ৬ ছক্কা মারলেন দীপেন্দ্র

বাংলারচিঠিডটকম ডেস্ক :

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয়বারের মত এক ওভারে ৬ ছক্কা মারলেন নেপালের ব্যাটার দীপেন্দ্র সিং ঐরি। ভারতের যুবরাজ সিং ও ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ডের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৬ বলে ৬ ছক্কা তৃতীয় ব্যাটার হলেন দীপেন্দ্র। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে চতুর্থবারের মত ৬ বলে ৬ ছক্কা মারার ঘটনা ঘটলো।

১৩ এপ্রিল রাতে ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে এসিসি প্রিমিয়ার কাপে কাতারের বিপক্ষে ম্যাচে এক ওভারে বলে ৬ ছক্কা মারার রেকর্ড গড়েন দীপেন্দ্র।

প্রথমে ব্যাট করতে নামা নেপাল ইনিংসের শেষ ওভারে বল করতে আসেন কাতারের মিডিয়াম পেসার কামরান খান। শেষ ওভারের সবগুলো বলেই ছক্কা মারেন দীপেন্দ্র। তার ২১ বলে ৩টি চার ও ৭টি ছক্কায় সাজানো ৬৪ রানের অনবদ্য ইনিংসের সুবাদে ২০ ওভারে ৭ উইকেটে ২১০ রান করে নেপাল। জবাবে ৯ উইকেটে ১৭৮ রান করে কাতার। ম্যাচটি ৩২ রানে জিতে নেয় নেপাল।

টি-টোয়েন্টিতে ৬ বলে ছয় ছক্কা মারার কীর্তি প্রথম করেছিলেন ভারতের যুবরাজ সিং। ২০০৭ সালের বিশ্বকাপে ডারবানে ইংল্যান্ডের সাবেক পেসার স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ছয় ছক্কা মারেন যুবরাজ।

এরপর ২০২১ সালে অ্যান্টিগাতে শ্রীলংকার স্পিনার আকিলা ধনাঞ্জয়ার এক ওভারে ছয় ছক্কা হাঁকান পোলার্ড।

যুবরাজ ও পোলার্ডের পর তৃতীয় ব্যাটার হিসেবে এক ওভারে ছয় ছক্কার কীর্তি গড়েন দীপেন্দ্র। গত বছর এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিপক্ষে দুই ওভার মিলিয়ে টানা ছয় বলে ছয় ছক্কা মেরেছিলেন তিনি। সেটিও রেকর্ড বইয়ে জায়গা করে নিয়েছে। এবার চতুর্থ ঘটনার জন্মও দিলেন দীপেন্দ্র।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী

দ্বিতীয়বারের মত টি-টোয়েন্টিতে এক ওভারে ৬ ছক্কা মারলেন দীপেন্দ্র

আপডেট সময় ০৩:৪২:৫১ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪