ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী

ইসলামপুরে তিনদিনব্যাপী বৈশাখী মেলা শুরু

ফিতা কেটে উদ্বোধন করেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন
ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুরে তিনদিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলার মলমগঞ্জ মডেল কলেজ মাঠে ও কুলকান্দি ছামসুন্নাহার উচ্চ বিদ্যালয় মাঠে দুটি মেলার উদ্বোধন করেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান।

১৪ এপ্রিল দুপুরে কুলকান্দি ছামসুন্নাহার উচ্চ বিদ্যালয় মাঠে যুব সমাজের উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানে কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি কমরেড মঞ্জুরুল আহসান খানের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালাম, সহ-সভাপতি মজিবর রহমান শাহজাহান, সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক আকন্দ, খলিলুর রহমান, সরদার জাকিউল হক, কৃষি বিষয়ক সম্পাদক শফিকুর রহমান শিবলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মেলায় পোশাক, প্রসাধনী, খেলনা, খাবারের স্টল ছাড়াও শিশুদের জন্য নাগরদোলাসহ বিভিন্ন রাইড এবং প্রতিদিন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

ইসলামপুরে তিনদিনব্যাপী বৈশাখী মেলা শুরু

আপডেট সময় ১০:৫৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪