ঢাকা ০৯:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ভারতকে টপকে পঞ্চম স্থানে উঠল বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর গণমাধ্যম কমিশন গঠনের প্রক্রিয়ায় সরকার একক সিদ্ধান্ত চাপিয়ে দেবে না : তথ্যমন্ত্রী পিবিআই এর তদন্তে আলামিন হত্যার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেপ্তার গরু ব্যবসায়ী নিহত আগামীতে অর্গানিক মাংস রপ্তানি করবে বাংলাদেশ : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস : চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত জামালপুরে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু মাদারগঞ্জে বজ্রপাতে নিহত এনসিপির নেতার পরিবারকে সরকারি অর্থ সহায়তা প্রদান

পিছিয়ে পড়েও রাফিনহার নৈপুণ্যে পিএসজিকে হারালো বার্সেলোনা

বাংলারচিঠিডটকম ডেস্ক :

২-১ গোলে পিছিয়ে পড়েও চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের শেষ আটের প্রথম লেগে প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) হারিয়েছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। ১০ এপ্রিল রাতে অনুষ্ঠিত ম্যাচে রাফিনহার জোড়া গোলে বার্সেলোনা ৩-২ ব্যবধানে হারিয়েছে পিএসজিকে।

নিজেদের মাঠ পার্ক দে প্রিন্সেসে প্রথমার্ধে গোল হজম করতে হয় ফরাসি ক্লাব পিএসজিকে। ৩৭ মিনিটে ডি-বক্স থেকে বুদ্ধিদীপ্ত শটে গোল আদায় করে নেন ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনহা।

প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থাকলেও, দ্বিতীয়ার্ধে ৩ মিনিটের ব্যবধানে জোড়া গোল করে পিএসজি। ৪৮ মিনিটে ডি-বক্সে বল পেয়ে বার্সেলোনার তিন খেলোয়াড়কে ফাঁকি দিয়ে জোড়ালো শটে গোল করেন ওসমান ডেম্বেলে।

৫১ মিনিটে ভিটিনহা গোলে ২-১ ব্যবধানে লিড নেয় পিএসজি। ফাবিয়ান রুইসের পাস থেকে বার্সার জালে বল পাঠান ভিটিনহা।

পিছিয়ে পড়ে আক্রমনের ধার বাড়ায় বার্সেলোনা। ৬২ মিনিটে ম্যাচে সমতা পায় তারা। পেড্রির ক্রস থেকে দুর্দান্ত এক ভলিতে গোল করেন রাফিনহা।

৭৭ মিনিটে লিড পায় বার্সেলোনা। ইলকে গুন্ডোয়ানের কর্নার কিক থেকে দারুন হেডে গোল করেন বদলি হিসেবে নামা ক্রিস্টেনসেন। ৩-২ গোলের লিড ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।

এগিয়ে থেকে আগামী ১৭ এপ্রিল ঘরের মাঠে দ্বিতীয় লেগে পিএসজির মুখোমুখি হবে পাঁচবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

পিছিয়ে পড়েও রাফিনহার নৈপুণ্যে পিএসজিকে হারালো বার্সেলোনা

আপডেট সময় ০৩:৩৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪