ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুরে ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেপ্তার মাদারগঞ্জে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন দোকানিকে জরিমানা সরিষাবাড়ীতে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু  মাদারগঞ্জে ৮০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ ধ্বংস

জামালপুর ডিএসএ দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ : ৮ এপ্রিল ফাইনালে লড়বে প্রতিশ্রুতি ও অগ্নিশিখা

ক্রেস্ট গ্রহণ করেন ম্যাচসেরা আরমান। ছবি: বাংলারচিঠিডটকম

ক্রীড়া প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের দ্বিতীয় সেমি ফাইনাল ম্যাচ ৬ এপ্রিল বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। ম্যাচে প্রগতিকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে প্রতিশ্রুতি ক্লাব। ৮ এপ্রিল ফাইনালে লড়বে প্রতিশ্রুতি ও অগ্নিশিখা ক্লাব দল।

টসে জিতে প্রগতির অধিনায়ক রাব্বী আল আমিন ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। প্রথম ইনিংসে তারা ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৩০ ওভারের ম্যাচে সবগুলো উইকেট হারিয়ে ১১৬ রান করে। ( রাব্বী ৩৩, নিরব ৩১, নাঈম ১৭, নাজিম ১২, সাদিক ৪/২২, আরমান ২/২৬, তানজিম ১/১৩, মহিদুল ১/২৩, সাঈদ ১/১৮, বোলাররা অতিরিক্ত রান দিয়েছে ৭)।

জবাবে জয়ের জন্য ১১৭ রানের লক্ষ্য নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে অধিনায়ক সাঈদের প্রতিশ্রুতি ক্লাব। তারা ১৮.১ ওভারেই ৫ উইকেট হাতে রেখে ১১৯ রান করে ম্যাচ জিতে যায়। তারা ম্যাচ জিতেছে ৫ উইকেটে। (সাকিব ৩৮*, আরমান ৩৭*, সাঈদ ২২, নাজিম ২/১৯, তাফহিমুল ১/২০, রাফি ১/১৭, বিপুল ১/২৫, বোলাররা অতিরিক্ত রান দিয়েছে ১১)।

ম্যাচসেরা হয়েছেন বিজয়ী প্রতিশ্রুতি ক্লাবের আরমান। ম্যাচে আম্পায়ার ছিলেন মো. হাফিজুর রহমান টিপু ও মো. মাহমুদুল হাসান শরিফ।

জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সুখনগরী সাইলেজের সৌজন্যে ম্যাচসেরা আরমানের হাতে ক্রেস্ট তুলে দেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র শিক্ষা কর্মকর্তা অধ্যাপক স্বরূপ কাহালি ও জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ কমিটির সদস্য সচিব রাজন সাহা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

জামালপুর ডিএসএ দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ : ৮ এপ্রিল ফাইনালে লড়বে প্রতিশ্রুতি ও অগ্নিশিখা

আপডেট সময় ১০:২৯:২৭ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪