ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ক্যাবল টিভি নেটওয়ার্ক ডিজিটালাইজেশনে গঠিত কমিটির কার্যক্রম শুরু

বাংলারচিঠিডটকম ডেস্ক :

ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক ডিজিটালাইজেশনের লক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে গঠিত ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক ডিজিটালাইজেশন কার্যক্রম সংক্রান্ত মতামত/সুপারিশ প্রণয়ন কমিটি কার্যক্রম শুরু করেছে।

৪ এপ্রিল সকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের টিভি-২ শাখার উপসচিব মুহাম্মদ শরিফুল হকের সভাপতিত্বে কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।

এর আগে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের নির্দেশে গত ২৪ মার্চ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের টিভি-২ শাখার উপসচিবকে আহ্বায়ক করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সংগঠনের সদস্যদের সমন্বয়ে ১৩ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

সভায় কমিটির সদস্য ও বাংলাদেশ টেলিভিশনের কন্ট্রোলার/লাইসেন্স ম্যানেজার মো. জুলফিকার রহমান কোরাইশী, অ্যাসোসিয়েশ অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো) এর প্রতিনিধি নাভিদুল হক ও রাফিদ কাদের রিভু, বেক্সিমকো কমিউনিকেশনস (আকাশ) এর হেড অব রেগুলেটরি অ্যাফেয়ার্স প্রকাশ কান্তী দাশ ও হেড অব লিগ্যাল মো. ইমতিয়াজ রহমান, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের সদস্য সচিব শাকিল আহমেদ, ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (কোয়াব)-এর সভাপতি এ বি এম সাইফুল হোসেন ও সাধারণ সম্পাদক সৈয়দ মোশারফ আলী চঞ্চল, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সভাপতি মো. ইমদাদুল হক ও মহাসচিব নাজমুল করিম ভূঁঞা অংশগ্রহণ করেন।

সভায় ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন, ২০০৬ ও ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা ও লাইসেন্সিং বিধিমালা-২০১০ (সংশোধিত-২০২৩) অনুযায়ী ক্যাবল টিভি নেটওয়ার্ক ডিজিটালাইজেশন কার্যক্রম গ্রহণের বিষয়ে বক্তব্য তুলে ধরেন সংশ্লিষ্টরা। স্মার্ট বাংলাদেশ গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে ক্যাবল টিভি ডিজিটালাইজেশনের প্রয়োজনীয়তার ওপর কমিটির সদস্যরা বিশেষ গুরুত্বারোপ করেন।

ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক ডিজিটালাইজেশন কার্যক্রম সংক্রান্ত মতামত/সুপারিশ প্রণয়ন কমিটির সদস্যরা স্ব স্ব প্রতিষ্ঠান/সংগঠনের মতামত লিখিতভাবে আগামী ২০ এপ্রিলের মধ্যে কমিটির নিকট জমা প্রদান করবেন। সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে এ সংক্রান্ত কমিটি দ্রুত সময়ের মধ্যে ক্যাবল টিভি ডিজিটালাইজেশন সংক্রান্ত একটি সমন্বিত সুপারিশমালা প্রণয়ন করে তা তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর কাছে পেশ করবেন।

আপলোডকারীর তথ্য

মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

ক্যাবল টিভি নেটওয়ার্ক ডিজিটালাইজেশনে গঠিত কমিটির কার্যক্রম শুরু

আপডেট সময় ০৮:১৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪