ঢাকা ০৫:২১ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০২৮ সালে নতুন শিক্ষাক্রম পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী দেওয়ানগঞ্জে ভিজিএফ চাল বিতরণ শুরু ইসলামপুরে নকল সিগারেটে বাজার সয়লাব সংসদ সদস্য বাবুলকে মাদারগঞ্জ কলেজ শিক্ষক সমিতির সংবর্ধনা মাহমুদপুরে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ছড়াচ্ছে, সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সাংবাদিকদের জন্য আমি এ পর্যন্ত এসেছি : ড. নিলোফার এমপি জাতীয় ঐকমত্য ও স্বচ্ছতার ভিত্তিতে চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নেওয়া হবে : তথ্যমন্ত্রী বাংলাদেশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেবেন না : পশ্চিমবঙ্গ সরকারকে মির্জা ফখরুল ফ্যামিলি কার্ড বিতরণে হাসি ফুটলো ১২৯৫ পরিবারে

ইসলামপুরে অসচ্ছল ৫০ হাজার ৬৮২ পরিবার পাবে ভিজিএফ চাল

লিয়াকত হোসাইন লায়ন
ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুরের ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৫০ হাজার ৬৮২টি পরিবার পাবে ঈদুল ফিতর উপলক্ষে ১০ কেজি করে ভিজিএফ চাল। দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুস্থ, অসচ্ছল, অক্ষম, প্রতিবন্ধী, ভিক্ষুক, অতিদরিদ্রদের জন্য এসব বরাদ্দ দিয়েছেন বর্তমান সরকার।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু জানান, ইসলামপুর পৌরসভায় ৪ হাজার ৬২১ জন, কুলকান্দি ইউনিয়নের ২ হাজার ৭৫৭ জন, বেলগাছা ইউনিয়নে ৩ হাজার ৯৬৮ জন, চিনাডুলী ইউনিয়নে ৪ হাজার ৩৬৭ জন, সাপধরী ইউনিয়নে ২ হাজার ৪২২ জন, নোয়ারপাড়া ইউনিয়নে ৩ হাজার ৯৬৮ জন, ইসলামপুর সদর ইউনিয়নে ৩ হাজার ৭১৬ জন, পাথর্শী ইউনিয়নে ৪ হাজার ৬৪৭ জন, পলবান্ধা ইউনিয়নে ৩ হাজার ৩শত জন, গোয়ালের চর ইউনিয়নে ৪ হাজার ৬৪ জন, গাইবান্ধা ইউনিয়নে ৫ হাজার ৯৩ জন, চরপুটিমারী ৪ হাজার ৯২৩ জন, চর গোয়ালিনী ইউনিয়নে ২ হাজার ৯৩৬ জনসহ উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৫০ হাজার ৬৮২ জন অতিদরিদ্র পাবে ১০ কেজি করে ভিজিএফ চাল।

জানা গেছে, দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুস্থ, উপার্জনে অক্ষম, অসচ্ছল, অক্ষম, প্রতিবন্ধী, ভিক্ষুক, অতিদরিদ্রদের মাঝে অগ্রাধিকার ভিত্তিতে এই ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ করার কথা রয়েছে।

ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিরাজুল ইসলাম জানান, কমপক্ষে ৭০ ভাগ মহিলাকে অর্ন্তভুক্তি করে ভিজিএফ চাল বিতরণ করতে সংশিষ্ট ইউনিয়ন পরিষদকে বলা হয়েছে। ভিজিএফ চাল উত্তোলন করে চেয়ারম্যানদের পবিত্র ঈদুল ফিতরের পূর্বেই নির্দিষ্ট তারিখে বিতরণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়াও মনিটরিং করতে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে। বিতরণে কোন প্রকার দুর্নীতি পেলে সংশিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২০২৮ সালে নতুন শিক্ষাক্রম পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

ইসলামপুরে অসচ্ছল ৫০ হাজার ৬৮২ পরিবার পাবে ভিজিএফ চাল

আপডেট সময় ১০:৫৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪