ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী ৭ দফা দাবি বাস্তবায়নে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত কুলকান্দিতে ইউনিয়ন বিএনপিরকর্মী সমাবেশ অনুষ্ঠিত স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা জামালপুরে রোটারি ক্লাবের উদ্যোগে মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত বকশীগঞ্জে ইউএনও’র অভিযানে ২৩ বস্তা সার জব্দ বীর মুক্তিযোদ্ধা আহসানুল করিমের দাফন সম্পন্ন, দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মান স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে যুবকের কারাদণ্ড দেওয়ানগঞ্জে নদী থেকে শিশুর গলিত মরদেহ উদ্ধার

জামালপুর ডিএসএ দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ : প্রত্যাশা ক্রীড়াচক্রের বিপক্ষে প্রগতির ৩৭ রানের জয়

ক্রেস্ট গ্রহণ করেন ম্যাচসেরা সৈকত। ছবি: বাংলারচিঠিডটকম

ক্রীড়া প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে ২ এপ্রিল ‘ডি’ গ্রুপের প্রত্যাশা ক্রীড়াচক্র ও প্রগতির মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচে প্রগতি ৩৭ রানে জিতেছে। বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।

টসে জিতে প্রগতির অধিনায়ক রাব্বি প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। ব্যাটিংয়ে নেমে তারা নির্ধারিত ৩০ ওভারের ম্যাচে ২৫.৫ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ১৪৬ রান। (ইমরান ৫৯, বিশাল ১৯, নিরব ১৯, আলভি ৩/২৯, ফয়সাল ২/২৪, সীমান্ত ১/১৫, জনি ১/২৩, শাওন ১/৮, বোলাররা অতিরিক্ত রান দিয়েছে ১৮)।

জবাবে দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ১৪৭ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নামে অধিনায়ক লেমনের প্রত্যাশা ক্রীড়াচক্র। তারা ২১ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ১০৯ রানেই আটকে যায়। ফলে প্রগতি ৩৭ রানে ম্যাচ জিতে যায়। (শাহাদাত ২৬, রাব্বি ১৫, আলভি ১৪, সীমান্ত ১১, সৈকত ৫/১৯, রাফি ৩/২১, রাব্বি ১/২, নাজিম ১/১৩, বোলাররা অতিরিক্ত রান দিয়েছে ২৯)।

ম্যাচসেরা হয়েছেন বিজয়ী প্রগতির সৈকত।

জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সুখনগরী সাইলেজের সৌজন্যে ম্যাচসেরা সৈকতের হাতে ক্রেস্ট তুলে দেন ম্যাচ আম্পায়ার হাফিজুর রহমান টিপু ও মাহমুদুল হাসান শরিফ।

ডিএসএ ক্রিকেট উপ-কমিটি সূত্র জানায়, এবারের দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের চারটি গ্রুপে জামালপুর জেলার ১৬টি ক্লাব অংশ নিচ্ছে। ‘এ’ গ্রুপে রয়েছে সূর্যতরুণ স্পোর্টিং ক্লাব, অগ্নিশিখা, রেনেসাঁ পুনর্জাগরণ, নতুন আলো বি। ‘বি’ গ্রুপে রয়েছে র‌্যাভেন ক্লাব, প্রতিশ্রুতি ক্লাব লাল, ইউনাইটেড ক্লাব ও মেলান্দহ সেন্ট্রাল ক্রিকেট ক্লাব। ‘সি’ গ্রুপে রয়েছে এ্যারো ক্রিকেট ক্লাব, রক্তারুন সংঘ, একতা ক্লাব ও রংধনু। ‘ডি’ গ্রুপে রয়েছে রেইনবো, প্রত্যাশা ক্রীড়াচক্র, প্রগতি ও মিলেনিয়াম স্পোর্টিং ক্লাব।

আপলোডকারীর তথ্য

জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী

জামালপুর ডিএসএ দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ : প্রত্যাশা ক্রীড়াচক্রের বিপক্ষে প্রগতির ৩৭ রানের জয়

আপডেট সময় ০৯:৪৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪