ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

জামালপুর ডিএসএ দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ : রেনেসাঁকে ২ রানে হারিয়েছে অগ্নিশিখা

ক্রেস্ট গ্রহণ করেন ম্যাচসেরা আকবর। ছবি: বাংলারচিঠিডটকম

ক্রীড়া প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে ৩০ মার্চ ‘এ’ গ্রুপের অগ্নিশিখা ও রেনেসাঁ পুনর্জাগরণের মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচে অগ্নিশিখা ২ রানে জিতেছে। বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।

টসে জিতে অগ্নিশিখা দল প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। তারা নির্ধারিত ২৪ ওভারের ম্যাচে ২৩.১ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ১৩২ রান করে। (আকবর ৩৯, মোশারফ ৩৩, সিয়াদুল ১১, তুহিন ১০, চঞ্চল ৩/২৪, নুরুদ্দিন ৩/২০, বিপ্লব ২/১৯, অরণ্য ২/১৫, বোলাররা অতিরিক্ত রান দিয়েছে ২৪)।

দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ১৩৩ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নামার কথা থাকলেও রেনেসাঁ পুনর্জাগরণ দলের ওপেনার ব্যাটার ২০ মিনিট বিলম্বে মাঠে প্রবেশ করার কারণে ২ ওভার কমিয়ে ২২ ওভার করা হয়। তারা ২২ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩০ রান করে। ফলে অগ্নিশিখা ২ রানে ম্যাচ জিতে যায়। (চঞ্চল ৩৭, অরণ্য ২৫, বিপ্লব ২০, মাহি ১৫, সীমান্ত * ১২, সিয়াদুল ২/২৮, শিপন ১/১৭, সিজাম ১/২২, মিরাজ ১/২৮, বোলাররা অতিরিক্ত রান দিয়েছে ১৭)।

ম্যাচসেরা হয়েছে বিজয়ী অগ্নিশিখা দলের আকবর। ম্যাচে আম্পায়ার ছিলেন মো. জাহাঙ্গীর ও হাফিজুর রহমান টিপু।

জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সুখনগরী সাইলেজের সৌজন্যে ম্যাচসেরা আকবরের হাতে ক্রেস্ট তুলে দেন জামালপুর জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপকমিটির সদস্য সচিব রাজন সাহা।

৩১ মার্চের ম্যাচ : ‘বি’ গ্রুপের ইউনাইটেড ক্লাব বনাম প্রতিশ্রুতি ক্লাব লাল।

ডিএসএ ক্রিকেট উপ-কমিটি সূত্র জানায়, এবারের দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের চারটি গ্রুপে জামালপুর জেলার ১৬টি ক্লাব অংশ নিচ্ছে। ‘এ’ গ্রুপে রয়েছে সূর্যতরুণ স্পোর্টিং ক্লাব, অগ্নিশিখা, রেনেসাঁ পুনর্জাগরণ, নতুন আলো বি। ‘বি’ গ্রুপে রয়েছে  র‌্যাভেন ক্লাব, প্রতিশ্রুতি ক্লাব লাল, ইউনাইটেড ক্লাব ও মেলান্দহ সেন্ট্রাল ক্রিকেট ক্লাব। ‘সি’ গ্রুপে রয়েছে এ্যারো ক্রিকেট ক্লাব, রক্তারুন সংঘ, একতা ক্লাব ও রংধনু। ‘ডি’ গ্রুপে রয়েছে রেইনবো, প্রত্যাশা ক্রীড়াচক্র, প্রগতি ও মিলেনিয়াম স্পোর্টিং ক্লাব।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জামালপুর ডিএসএ দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ : রেনেসাঁকে ২ রানে হারিয়েছে অগ্নিশিখা

আপডেট সময় ০৯:২৫:১৮ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪