ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত

মাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ায় শিক্ষক ছেলে আটক

গ্রেপ্তার আব্দুল জলিল। ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ীতে বৃদ্ধ মাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে শিক্ষক ছেলে আব্দুল জলিলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আব্দুল জলিল উপজেলার মহাদান ইউনিয়নের বাশঁবাড়ী গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে ও শ্যামের পাড়া ফিরোজা মজিদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, উপজেলার মহাদান ইউনিয়নে মৃত আব্দুল বারেকের স্ত্রী খোদেজা বেগম। স্বামী মারা যাওয়ার পর একমাত্র ছেলে জলিল ও মেয়েকে নিয়ে স্বামীর বসতবাড়িতে বসবাস করে আসছিল খোদেজা বেগম। মেয়ের বিয়ে হওয়ার পর থেকে বসতবাড়ির সকল জমিজমা লিখে দিতে মাকে জোরপূর্বক চাপ দিতে থাকে ছেলে জলিল মিয়া। ছেলের কথা অমান্য করায় শাস্তিস্বরূপ মাকে থাকার ঘর থেকে বের করে রান্না ঘরে থাকতে দেয় ছেলে। এ ঘটনায় বৃদ্ধ নারী মেয়ের বাড়িতে চলে যায়। কিছুদিন পর ফিরে আসলে ফের জমিজমা ও গরু-ছাগল লিখে দিতে বলে। এতে মা খোদেজা বেগম রাজী না হলে মাকে মারধর করে ফের বাড়ি থেকে বের করে দেয়। এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ অভিযান চালিয়ে ২৭ মার্চ রাতেই তাকে গ্রেপ্তার করে ওইদিন আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠায়।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান বলেন, মাকে ভরণপোষণ না করে বাড়ি থেকে বের করে দেওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের করেন এক নারী। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে আব্দুল জলিল নামে এক জনকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

আপলোডকারীর তথ্য

একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ

মাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ায় শিক্ষক ছেলে আটক

আপডেট সময় ০৭:৫০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪