ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়কর রসিদেই জানানো হবে করের টাকা কোথায় ব্যয় হচ্ছে : তিতুমীর বাংলাদেশ, বাংলাদেশের সংবিধানের ভিত্তিতেই পরিচালিত হবে : ওয়ারেছ আলী মামুন দেশের ইতিহাসে তারেক জিয়া এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন : প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান সাড়ে ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা  স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়ে তিন আসামিকে মৃত্যুদণ্ড সাংবাদিকতার জন্য সুস্পষ্ট নীতিমালা প্রয়োজন : উপদেষ্টা ডা. জাহেদ জামালপুরে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর প্রশিক্ষণ কার্যক্রমের কনসালটেশন সেসন অনুষ্ঠিত বজ্রপাতে কৃষকের মৃত্যু বকশীগঞ্জে বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ দানেও আনন্দ আছে : জামালপুরে ব্যতিক্রমী অনুষ্ঠানে ক্ষুদ্র দাতাদের অভিমত

জামালপুর জেলা কৃষক লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ। ছবি: মো. আলমগীর

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

২৮ এপ্রিল বাংলাদেশ কৃষক লীগ, জামালপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনকে সফল করার লক্ষ্যে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

২৮ মার্চ বিকেলে শহরের বকুলতলারস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ বিশেষ বর্ধিত সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ কৃষক লীগ, জামালপুর জেলা শাখার সভাপতি সৈয়দ মোখলেছুর রহমান জিন্নাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুরমুজ আলী হিরোর সঞ্চালনায় বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ।

বর্ধিত সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির ক্ষেতমজুর বিষয়ক সম্পাদক ইসাক আলী সরকার, সহ-মহিলা বিষয়ক সম্পাদক রাশেদা চৌধুরী, জামালপুর জেলা কৃষক লীগের সহ-সভাপতি ফজলুল হক বিএসসি, আইনজীবী জামাল আব্দুন নাসের বাবুল, যুগ্ম- সাধারণ সম্পাদক কে এম মনিরুজ্জামান মনি, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফি-উদ-দৌলা চিশতী প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, দীর্ঘ ৯ বছর পর জামালপুর জেলা কৃষক লীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ সম্মেলনকে সফল করার লক্ষ্যে যাকে যে দ্বায়িত্ব দেওয়া হবে, সেই দ্বায়িত্ব সঠিক ভাবে পালন করে, সুন্দর একটি সম্মেলন উপহার দেওয়ার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন জেলা কৃষক লীগের ধর্ম বিষয়ক সম্পাদক কারি মো. শাহাদাত হোসেন চিশতী।

বর্ধিত সভায় জেলা কৃষক লীগ, শহর কৃষক লীগ ও বিভিন্ন উপজেলা কৃষক লীগের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আয়কর রসিদেই জানানো হবে করের টাকা কোথায় ব্যয় হচ্ছে : তিতুমীর

জামালপুর জেলা কৃষক লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:৪৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪