ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী

জামালপুরে হিজড়াদের জীবনমান উন্নয়নে সমাজসেবার প্রশিক্ষণ

প্রশিক্ষণকালিন হিজড়াদের উৎপাদিত পণ্য দেখেন জেলা প্রশাসক শফিউর রহমান। ছবি: বাংলারচিঠিডটকম

হিজড়াদের তৈরি কাপড় ও পাটজাত পণ্য দেখে ভূয়সী প্রশংসা করেন জেলা প্রশাসক শফিউর রহমান। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী হিজড়াদের জীবনমান উন্নয়নে ১৫ দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান ২৮ মার্চ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. শফিউর রহমান।

শহর সমাজসেবা কার্যালয়ের প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রাজু আহমেদ।

সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌসী, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, সিঁড়ি সমাজকল্যাণ সংস্থার সভাপতি আরিফা ইয়াসমিন ময়ূরী প্রমুখ।

অনুষ্ঠান শেষে অতিথি ও অন্যান্যদের সাথে জেলা প্রশাসক শফিউর রহমান। ছবি: বাংলারচিঠিডটকম

অনুষ্ঠান সঞ্চালনা করেন শহর সমাজসেবা কর্মকর্তা ফারুক মিয়া।

প্রশিক্ষণকালিন হিজড়া জনগোষ্ঠীর সদস্যদের তৈরি কাপড় ও পাটজাত পণ্য দেখে জেলা প্রশাসক ভূয়সী প্রশংসা করেন। তিনি তাদের উৎপাদিত পণ্যসামগ্রী বাজারজাতকরণে এবং পুঁজি সরবরাহে ব্যাংক ও অন্যান্য প্রতিষ্ঠানের সাথে সংযোগ স্থাপনে সবধরনের সহায়তা করার আশ্বাস দেন। পাশাপাশি পণ্য প্রদর্শনী কেন্দ্র স্থাপনে আর্থিক সহায়তার আশ্বাস দেন।

সমাজসেবার এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার জন্য জেলা প্রশাসক শফিউর রহমান সমাজসেবাকে আহ্বান জানান।

প্রশিক্ষণ পরিচালনা করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষকগণ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

জামালপুরে হিজড়াদের জীবনমান উন্নয়নে সমাজসেবার প্রশিক্ষণ

আপডেট সময় ০৭:৩১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪