ঢাকা ০৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে রাসেল হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মিল্লাত নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘন্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার জামালপুরে ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড মাদকাসক্ত বাবাকে পুলিশে দিলেন ছেলে জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

মেলান্দহে প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে পাট বীজ বিতরণ

কৃষকদের পাট বীজ বিতরণ করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

মুত্তাছিম বিল্লাহ
মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহ উপজেলায় ২০২৩-২৪ অর্থ বছরে খরিপ মৌসুমে পাট উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে পাট বীজ বিতরণ করা হয়েছে। ২৭ মার্চ দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসব পাট বীজ বিতরণ করা হয়।

পাট বীজ বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবা হক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী মো. কামরুজ্জামান।

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল ফয়সাল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রিপন হোসেন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. শাহ আলমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিসের তথ্য মতে, উপজেলার দুইটি পৌরসভা ও ১১টি ইউনিয়নের মোট এক হাজার প্রান্তিক কৃষকদের মাঝে এক কেজি করে পাট বীজ প্রদান করা হয়। উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এসব পাট বীজ বিনা মূল্যে বিতরণ করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে রাসেল হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই

মেলান্দহে প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে পাট বীজ বিতরণ

আপডেট সময় ০৮:৫১:০৪ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪