ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

গাজার দক্ষিণাঞ্চলে ব্যাপক বোমাবর্ষণ, আরো সাহায্য বৃদ্ধির আহ্বান

বাংলারচিঠিডটকম ডেস্ক :

ফিলিস্তিনি ভূখন্ড গাজায় দুর্ভিক্ষ ঢেকে ফেলায় সেখানে অবিলম্বে যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক চাপ সত্ত্বেও ইসরায়েল দক্ষিণ গাজায় ২৬ মার্চ রাতে ব্যাপক বোমাবর্ষণ করেছে।

অবরুদ্ধ গাজায় জরুরি সাহায্যের প্রয়োজন এবং খাদ্য প্যাকেজ সংগ্রহ করতে গিয়ে ১৮ জন লোক মারা যাওয়ায় বিমান থেকে সহায়তা দেয়া বন্ধ করার জন্য হামাসের অনুরোধ থাকা সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, তারা বিমান থেকে সাহায্য দেয়া অব্যাহত রাখবে। ইসরায়েলি স্থল বাহিনীর হামলার বাইরে থাকা গাজার শেষ আশ্রয় কেন্দ্র রাফাহ শহরের দক্ষিণাঞ্চলে গতকাল মঙ্গলবার রাতে ইসরায়েল ব্যাপক বিমান হামলা চালিয়েছে। এতে আগুনের গোলায় রাতের আকাশ আলোকিত হয়ে ওঠে। প্রায় ১৫ লাখ মানুষ এই এলাকায় আটকে আছে। অনেকে দক্ষিণে মিশর সীমান্তের দিকে পালিয়ে গেছে।

সেখানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং উত্তরে গাজা শহরে ধোঁয়া উঠতে দেখা গেছে। যেখানে ইসরায়েলি সেনারা এক সপ্তাহেরও বেশি সময় ধরে শহরের বৃহত্তম হাসপাতালে হামলা চালিয়ে আসছে।

হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার ভোরে বলেছে, রাফাহ ও তার আশপাশে ইসরায়েলি বিমান হামলায় নিহত তিনজনসহ সারারাত হামলায় ৬৬ জন নিহত হয়েছে।

আপলোডকারীর তথ্য

মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

গাজার দক্ষিণাঞ্চলে ব্যাপক বোমাবর্ষণ, আরো সাহায্য বৃদ্ধির আহ্বান

আপডেট সময় ০৪:২৭:০৫ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪