ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি জামালপুরে সেবাদানকারীদের সাথে সেবাগ্রহীতাদের মুক্ত সংলাপ অনুষ্ঠিত মাদারগঞ্জে দুই আ.লীগনেতাসহ গ্রেপ্তার ৪ প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কোরআনের হাফেজদের মাধ্যমে মুসলিম বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে : ধর্মমন্ত্রী

ক্রেস্ট গ্রহণ করেন হাফেজ ইসমাইল হোসেন। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন
ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, কুরআনের হাফেজদের মাধ্যমে মুসলিম বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে। ১৯৯৪ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত এরূপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ১৯০ জনের অধিক প্রতিযোগী আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে। হাফেজদের এই অর্জন আমাদের দেশের জন্য অত্যন্ত গৌরবের।

মন্ত্রী ২৪ মার্চ জামালপুরের ইসলামপুরে ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামে আরটিভি আলোকিত কুরআন-২০২৪ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ ইসমাইল হোসেনের সংবর্ধনা ও আলেম-ওলামাদের সাথে মতবিনিময় সভায় মন্ত্রী একথা বলেন।

উপস্থিত আলেম-ওলামা ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ইসলামপুর থেকে ইসমাঈলের মতো অনেক ইসমাঈলকে গড়ে তুলতে হবে। যারা ইসলামপুরের তথা বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে। ইসমাইল যদি পারে, অন্যরাও পারবে।

ক্রেস্ট গ্রহণ করেন ওসি সুমন তালুকদার। ছবি: বাংলারচিঠিডটকম

ধর্মমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলেম-ওলামা সমাজকে অত্যন্ত সম্মান ও শ্রদ্ধা করেন। আমরা চাই এমন একটি দেশ যেখানে দুর্নীতি, মজুতদারি, কালোবাজারি ও মুনাফাখোর থাকবে না। মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ থাকবে না। এজন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে। মানুষকে বোঝাতে হবে, ধর্মের বিধিবিধান জানাতে হবে। দেশ ভালো থাকলে আমি ভালো থাকবো, আপনিও ভালো থাকবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিরাজুল ইসলামের সভাপতিত্বে এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাছের, আইন কলেজের অধ্যক্ষ আইনজীবী আব্দুস ছালাম, অধ্যক্ষ জামাল আব্দুল নাসের চৌধুরী চার্লেস, ইসলামপুর সার্কেলের এএসপি অভিজিত দাস, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ প্রমুখ বক্তব্য রাখেন।

এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা অংশ নেয়। পরে মন্ত্রী আরটিভি আলোকিত কুরআন-২০২৪ এর চ্যাম্পিয়ন হাফেজ ইসমাইল হোসেনের হাতে নগদ অর্থ ও ক্রেস্ট তুলে দেন। এছাড়াও পিপিএম পদকে ভূষিত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদারকেও শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়।

আপলোডকারীর তথ্য

ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

কোরআনের হাফেজদের মাধ্যমে মুসলিম বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে : ধর্মমন্ত্রী

আপডেট সময় ০৭:৪৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪