ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

দেওয়ানগঞ্জে শিশু শিক্ষার্থী ধর্ষণের শিকার

ছবিটি প্রতীকী

ছবিটি প্রতীকী

বিল্লাল হোসেন মন্ডল
দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জে প্রাক প্রাথমিক শ্রেণির এক শিশু শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেছেন। ১৯ মার্চ সকালে উপজেলার চিকাজানি ইউনিয়নের বওলাতলী গ্রামের আলাউদ্দিন হাজির ভুট্টা ক্ষেতে এ ঘটনা ঘটে।

মামলা সূত্রে জানা গেছে, ১৯ মার্চ সকালে টাকিমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাশ করে বাড়ি ফেরার সময় পশ্চিম কাজলা পাড়া বওলাতুলী গ্রামের সাজেদুল হকের ছেলে বিপ্লব মিয়া চকলেটের লোভ দেখিয়ে তাকে ভুট্টা ক্ষেতে নিয়ে জোড়পূর্বক ধর্ষণ করে। তার ডাক চিৎকারে তার মা ঘটনা স্থলে পৌঁছে মেয়েকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করে। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনার পর থেকে ধর্ষক বিপ্লব মিয়া পলাতক রয়েছে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি তদন্ত হাবীব সাত্তি জানান, এ ঘটনায় শিশু শিক্ষার্থীর বাবা ২০ মার্চ নারী ও শিশু নির্যাতন আইনে থানায় মামলা দায়ের করেছেন। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জে শিশু শিক্ষার্থী ধর্ষণের শিকার

আপডেট সময় ১০:৫৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪