ঢাকা ১১:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

জামালপুর ডিএসএ দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ : র‌্যাভেন ক্লাবের জয় ৫ উইকেটে

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ক্রীড়া প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের ১৮তম ম্যাচে ‘বি’ গ্রুপের র‌্যাভেন ক্লাব ৫ উইকেটের জয় পেয়েছে। তাদের প্রতিপক্ষ ছিল মেলান্দহ সেন্ট্রাল ক্রিকেট (এমসিসি) ক্লাব। ১৮ মার্চ বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।

টসে জিতে এমসিসি ক্লাবের অধিনায়ক আরিফুল প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। তারা নির্ধারিত ২৭ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৪ রান করে। (আকরাম ৫৩, পলাশ ৩১, উল্লাস ২৪, রোমান ২৩, হাতেম ৪/১৪, মাসুম ২/১৭, বাবু ১/৩২, লিমন ১/৩১, বোলাররা অতিরিক্ত রান দিয়েছে ১৮)।

দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ১৬৫ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নামে অধিনায়ক জিবরাঈলের র‌্যাভেন ক্লাব। ম্যাচের ১৯.৫ ওভারে ৫ উইকেট হাতে রেখেই ১৬৬ রান করে জয় তুলে নেয় তারা। তারা ম্যাচ জিতেছে ৫ উইকেটে। ( রোমান ৩৮, সৌরভ ২৭*, সাদ্দাম ২৬*, লিমন ২৪, রনি ১৬, জিবরাঈল ১১, জুয়েল ১/২২, মুশফিক ১/২৯, উল্লাস ১/৩০, বিপুল ১/৪৯, বোলাররা অতিরিক্ত রান দিয়েছে ২২)।

ম্যাচসেরা হয়েছে বিজয়ী দলের বোলার হাতেম। ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন মো. সজীব ও মমিন।

এর আগে ১৭ মার্চ একই মাঠে অনুষ্ঠিত ম্যাচে নতুন আলো বি (১২৭) ১ রানে বিজয়ী হয়েছে সূর্যতরুণ স্পোর্টিং ক্লাবের (১২৬) বিরুদ্ধে লড়ে। ৪৭ রান করে ম্যাচসেরা হন নতুন আলোর ব্যাটার হৃদয়। ম্যাচে আম্পায়ার ছিলেন মীর কাইউম ও ইমরুল কায়েস সুমন।

১৯ মার্চের ম্যাচ : ‘সি’ গ্রুপের একতা ক্লাব বনাম : রক্তারুন সংঘ।

ডিএসএ ক্রিকেট উপ-কমিটি সূত্র জানায়, এবারের দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের চারটি গ্রুপে জামালপুর জেলার ১৬টি ক্লাব অংশ নিচ্ছে। ‘এ’ গ্রুপে রয়েছে সূর্যতরুণ স্পোর্টিং ক্লাব, অগ্নিশিখা, রেনেসাঁ পুনর্জাগরণ, নতুন আলো বি। ‘বি’ গ্রুপে রয়েছে র‌্যাভেন ক্লাব, প্রতিশ্রুতি ক্লাব লাল, ইউনাইটেড ক্লাব ও মেলান্দহ সেন্ট্রাল ক্রিকেট ক্লাব। ‘সি’ গ্রুপে রয়েছে এ্যারো ক্রিকেট ক্লাব, রক্তারুন সংঘ, একতা ক্লাব ও রংধনু। ‘ডি’ গ্রুপে রয়েছে রেইনবো, প্রত্যাশা ক্রীড়াচক্র, প্রগতি ও মিলেনিয়াম স্পোর্টিং ক্লাব।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জামালপুর ডিএসএ দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ : র‌্যাভেন ক্লাবের জয় ৫ উইকেটে

আপডেট সময় ০৯:৪২:০০ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪