ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী

মেলান্দহে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী মো. কামরুজ্জামান। ছবি: বাংলারচিঠিডটকম

মুত্তাছিম বিল্লাহ
মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

‘বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে, আনব হাসি সবার ঘরে’ এই প্রতিপাদ্যে জামালপুরের মেলান্দহে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। ১৭ মার্চ দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করে উপজেলা প্রশাসন।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকালে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও মির্জা আজম আধুনিক অডিটোরিয়ামের (২য় তলা) হলরুমে এক আলোচনা সভা করা হয়। পরে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করে উপজেলা প্রশাসন।

জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবসের আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবা হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী মো. কামরুজ্জামান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সম্পাদক মো. জিন্নাহ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আকতার, মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গাজী মো. রফিকুল হক।

অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহানা বিলকিস, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ হারুন অর রশিদ, ইত্তেফাক সংবাদদাতা ও মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহ জামাল প্রমুখ।

এছাড়াও সুশীল সমাজ, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও শিক্ষক-শিক্ষার্থীরা এতে উপস্থিত ছিলেন।

এরপর দুপুরে বিভিন্ন মসজিদে দোয়া ও বিশেষ মোনাজাত এবং মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এ ছাড়াও উপজেলার হাসপাতাল ও এতিম খানায় ইফতার বিতরণ করা হয় এবং দিনব্যাপী বঙ্গবন্ধুর জীবনালেখ্যের উপর নির্মিত বিভিন্ন প্রামাণ্য চিত্র ও ৭ মার্চের ভাষণ প্রচার করা হয়।

এছাড়াও উপজেলা আওয়ামী লীগ ও উত্তরণ সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ অন্যান্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো পৃথক পৃথক কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

মেলান্দহে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

আপডেট সময় ০৯:৫৪:২৮ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪