ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু নকলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

কুমিল্লায় বিজয় এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত

বাংলারচিঠিডটকম ডেস্ক :

কুমিল্লার নাঙ্গলকোটে ১৭ মার্চ চট্টগ্রাম ছেড়ে থেকে আসা জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় চট্টগ্রাম থেকে ঢাকা, সিলেট ও জামালপুরগামী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে অপর লাইন দিয়ে চট্টগ্রামগামী ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। খবর বাসসের।

১৭ মার্চ দুপুর দেড়টার দিকে উপজেলার ঢালুয়া ইউনিয়নের তেজের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিষয়টি বাসসকে নিশ্চিত করে নাঙ্গলকোট রেলস্টেশন মাস্টার জামাল হোসেন বলেন, তবে ডাবল লাইন হওয়ায় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

রেলওয়ের কুমিল্লা অঞ্চলের উপ-সহকারী প্রকৌশলী লিয়াকত আলী খান জানান, ট্রেনের ইঞ্জিনের সাথে বগির লক ভেঙ্গে যাওয়ায় এ দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ট্রেনটির পেছনের দিকের বগি লাইনচ্যুত হয়েছে। ১৮টি বগির মধ্যে ৯টি বগি লাইন থেকে ছিটকে পড়ে গেছে এ ঘটনায় কেউ হতাহত হননি। এ ঘটনায় রেলের একটি তদন্ত কমিটি গঠন করা হবে দুর্ঘটনার বিস্তারিত কারণ জানতে।

আপলোডকারীর তথ্য

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

কুমিল্লায় বিজয় এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত

আপডেট সময় ০৫:২৩:১১ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪