ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে মাদারগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুরে দুর্নীতি প্রতিরোধে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কুঁড়ি বিলে লাল শাপলা ফুলের সমাহার, আনন্দে মাতোয়ারা দর্শনার্থীরা বকশীগঞ্জে ১৫ বস্তা সার জব্দ জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল জামালপুরে খবরের কাগজ বন্ধুজনের সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ৩০০ পরিবার পেল জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার খাদ্য সহায়তা নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নালিতাবাড়ীতে নিখোঁজ অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

সুজন সেন
নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম

শেরপুরের নালিতাবাড়ীতে মোশাররফ হোসেন (৪২) নামের এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

১৪ মার্চ সকালে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের ঘাকপাড়া এলাকা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। নিহত মোশাররফ হোসেন উপজেলার কাকরকান্দি ইউনিয়নের পিঠাপুনি গ্রামের সাফায়েত উল্লাহর ছেলে।

নিহতের স্বজন ও অন্য একাধিক সূত্র জানায়, নিহত মোশাররফ হোসেন ১৩ মার্চ ইফতারের পর কাকরকান্দি এলাকার পিঠাপুনি গ্রামের নিজ বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হয়ে নিখোঁজ হন। স্বজনরা তার ব্যবহৃত মোবাইল ফোনে কল দিয়ে বন্ধ পান। খুঁজাখুঁজির এক পর্যায়ে ১৪ মার্চ রামচন্দ্রকুড়া ইউনিয়নের ঘাকপাড়া এলাকায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে থানা পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভুঁইয়া জানান, নিহতের মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। একইসাথে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

আপলোডকারীর তথ্য

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল

নালিতাবাড়ীতে নিখোঁজ অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৪:৩৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪