ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু জামালপুরে মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী সোহেল রানা খানের আলোচনা সভা অনুষ্ঠিত জমজমাট আয়োজনে ‘জামালপুর জেলা সমিতি অব নর্থ আমেরিকা ইনক’র অভিষেক অনুষ্ঠিত মাদারগঞ্জে চরাঞ্চলের ২৩০ পরিবার পেল হাঁস-মুরগি জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত যমুনায় নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী

উত্তরায় কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে: ১৬ টি দোকান ভস্মীভূত

বাংলারচিঠিডটকম ডেস্ক :

রাজধানীর উত্তরা ১১ নং সেক্টরের কাঁচাবাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৬টি দোকান ভস্মীভূত হয়েছে।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ১১ মার্চ দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে তার আগেই ১৬টি দোকান ভস্মীভূত হয়েছে ।

রোজিনা আক্তার বাসসকে জানান, রাত ২টা ৫ মিনিটে ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায়। এরপর ২টা ১০ মিনিটে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট পৌঁছায়।

আগুন নেভাতে উত্তরা, টংগী, পল্লবী, মিরপুর ও কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে মোট ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ করেছে।

তিনি বলেন, আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি ।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি

উত্তরায় কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে: ১৬ টি দোকান ভস্মীভূত

আপডেট সময় ১১:৩০:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪