ঢাকা ০৬:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু নকলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

গাছে গাছে আমের মুকুল, মধুমাস আগত

গাছে গাছে আমের মুকুল। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন
ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

আবহমান বাংলার সৌন্দর্য্যের রাজা বলে পরিচিত গ্রীষ্মকাল। ফাগুনের ছোঁয়ায় পলাশ-শিমুলের বনে লেগেছে আগুন রাঙ্গা ফুলের মেলা। শীতের জড়তা কাটিয়ে কোকিলের সেই মধুময় কুহুতানে মাতাল করতে আবারও ফিরে এলো বাংলার বুক মাতাল করতে ঋতুরাজ বসন্ত।

রঙ্গিন বন ফুলের সমারোহে প্রকৃতি যেমন সেজেছে বর্ণিল সাজে, তেমনি সাজে সেজেছে জামালপুরের ইসলামপুর উপজেলা বিভিন্ন এলাকার আম বাগানগুলো। গাছজুড়ে আমের আগাম মুকুলের ঘনঘটা। পাতা দেখার যেন উপায় নেই। বাতাসে ভেসে বেড়াচ্ছে এর সুন্দর সুগন্ধ। নির্ধারিত সময়ের প্রায় একসমাস আগেই আবহাওয়াগত ও জাতের কারণেই মূলত আমের মুকুল আসতে শুরু করেছে গাছগুলোতে।

তবে চলতি মাসের শেষের দিকে প্রতিটি গাছেই পুরোপুরিভাবে মুকুল ফুটতে শুরু করবে। যে সব গাছে আগাম মুকুল আসতে শুরু করেছে, তার বাগান মালিকরা পরিচর্যাও শুরু করে দিয়েছেন রীতিমত। বড় ধরনের কোন প্রাকৃতিক দুর্যোগ না ঘটলে ইসলামপুরেও আমের বাম্পার ফলন হবে। এ অঞ্চলেও আম চাষে লাভজনক হওয়ায় আম চাষে ঝুঁকছে অনেকেই।

আমচাষীরা জানান, শীতের তীব্রতা থাকলেও কয়েক সপ্তাহ থেকে আমের মুকুল আসতে শুরু করেছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবার গাছগুলোতে মুকুলের সমারহ ঘটার সম্ভাবনা রয়েছে। আমচাষীরা আশা প্রকাশ করেন, এবার আমের ফলন ভালো হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা এএলএম রেদোয়ান জানান, আবহাওয়া অনুকূলে থাকলে এ অঞ্চলে আমের ভাল ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে।

আপলোডকারীর তথ্য

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

গাছে গাছে আমের মুকুল, মধুমাস আগত

আপডেট সময় ০৯:৩৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪