ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী

জামালপুরে জাগরণের গান শোনালো মাটি

জাগরণের গান পরিবেশন করেন মাটির জেলা সম্পাদক সুলতানা ইয়াসমিন সেতু।ছবি: বাংলারচিঠিডটকম

অতিথিদের সাথে মাটি সাংস্কৃতির গোষ্ঠীর সদস্যরা। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

‘সংস্কৃতি চর্চার হাত ধরে আসুক নবজাগরণ’ এ আওয়াজ তুলে ৯ মার্চ মাটি সাংস্কৃতিক গোষ্ঠীর উদ্যোগে জামালপুরে বিকাল ৩টা থেকে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা।

জামালপুর জেলা শিল্পকলা একাডেমির বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামালপুর জেলা সম্পাদক, মাটি সাংস্কৃতিক গোষ্ঠী সুলতানা ইয়াসমিন সেতু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা।

সভায় অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন প্রবীণ সংগীত শিল্পী সিরাজুল ইসলাম চৌধুরী, জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিম, কাব্যকথা আবৃত্তি সংগঠনের পরিচালক রবিউল ইসলাম রাসেল, মাটি সাংস্কৃতিক গোষ্ঠীর সহসভাপতি রিয়াদুল হাসান, সাধারণ সম্পাদক মো. মেজবাউল ইসলাম, ময়মনসিংহ বিভাগীয় যুগ্ম-সাধারণ সম্পাদক রোজিনা আক্তার, উপদেষ্টা রহমত উল্লাহ রানা প্রমুখ।

আলোচনা সভার আগে ও পরে মাটি সাংস্কৃতিক গোষ্ঠীর পাঁচ জেলা থেকে আগত নিজস্ব শিল্পীরা গান, নৃত্য, আবৃত্তি ও অভিনয় পরিবেশন করে। উপস্থিত তিনশতাধিক দর্শক শ্রোতা মন্ত্রমুগ্ধের মতো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

আলোচনায় বক্তারা বলেন, সুস্থধারার সংস্কৃতি এবং বাঙালির হাজার বছরের লালিত সংস্কৃতি চর্চা জাতিসত্ত্বার বিকাশ এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারে। অপসংস্কৃতির গড্ডালিকা প্রবাহ বন্ধ করতে না পারলে আমাদের দৃশ্যমান ইট পাথরের উন্নয়ন ব্যর্থতায় পর্যবসিত হবে। মানুষকে জাগাতে হলে, সমাজে জাগরণ সৃষ্টি করতে হলে সংস্কৃতির আন্দোলনকে বেগবান করতে হবে।

জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোণা ও কিশোরগঞ্জ থেকে মাটি সাংস্কৃতিক গোষ্ঠীর সদস্য, শিল্পীরা এ আয়োজনে অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

জামালপুরে জাগরণের গান শোনালো মাটি

আপডেট সময় ০৭:৩৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪