ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

হামাসের সাথে যুদ্ধবিরতির চুক্তি কমবেশি ইসরাইল মেনে নিয়েছে

বাংলারচিঠিডটকম ডেস্ক :

ইসরাইল হামাসের সাথে যুদ্ধবিরতির চুক্তি ব্যাপকভাবেই মেনে নিয়েছে। সিনিয়র একজন মার্কিন কর্মকর্তা শনিবার এ কথা জানিয়েছেন। এদিকে যুদ্ধবিধ্বস্ত গাজায় যুক্তরাষ্ট্র আকাশ থেকে ত্রাণসামগ্রী ফেলা শুরু করেছে।

সিনিয়র ওই মার্কিন কর্মকর্তা বলেছেন, হামাসের সাথে যুদ্ধবিরতির চুক্তি ইসরাইল কমবেশি মেনে নিয়েছে। বল এখন হামাসের কোর্টে।

ইসরাইল ও হামাসের মধ্যে ছয়সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি খুব শিগগীরই কার্যকর হবে বলে যুক্তরাষ্ট্র থেকে বলা হয়েছে। তবে হামাসের কাছে আটক সবচেয়ে ঝুঁকিপূর্ণ জিম্মিদের মুক্তি দেয়ার বিষয়ে সংগঠনটি সম্মত হয়ে চুক্তিতে স্বাক্ষর করলেই এটির বাস্তবায়ন শুরু হবে।

অবরুদ্ধ গাজায় মার্কিন সামরিক কার্গো বিমান থেকে মানবিক সহায়তা সামগ্রী ফেলার কয়েক ঘন্টা পর যুদ্ধবিরতি সংক্রান্ত ঘোষণাটি দেয়া হয়েছে।

মার্কিন কেন্দ্রীয় কমান্ড থেকে বলা হয়েছে, শনিবার থেকে যে ত্রাণসামগ্রী দেয়া হয়েছে তাতে ৩৮ হাজার প্যাকেট খাবার রয়েছে যা চলমান যুদ্ধে ক্ষতিগ্রস্ত বেসামরিক নাগরিকদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করবে।

এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ শনিবার গাজার খাদ্য সংকট নিয়ে এক বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে সেখানে নিরবিচ্ছিন্নভাবে খাদ্য সহায়তা দেয়ার আহ্বান জানিয়েছে।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

হামাসের সাথে যুদ্ধবিরতির চুক্তি কমবেশি ইসরাইল মেনে নিয়েছে

আপডেট সময় ০৮:২৯:১৬ অপরাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪