ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণের খাদ্যশস্যের মজুত রয়েছে : খাদ্য প্রতিমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়া হবে : ওয়ারেছ আলী মামুন ইসলামপুরে এমপি’র গাড়ি ভাংচুর, প্রতিবাদে বিক্ষোভ মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী ফিরোজ মিয়া’র উঠান বৈঠক সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ১১ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী নিখোঁজ শিশু সাদের সন্ধানের দাবিতে মানববন্ধন বকশীগঞ্জে বসতঘর লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

ইসলামপুরে দোস্ত এইডের ত্রাণ পেল ৫০০ অসহায় পরিবার

অসহায়দের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন
ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুরে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি’র উদ্যোগে অসহায় দুস্থ ৫০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ১ মার্চ গুঠাইল উচ্চ বিদ্যালয় মাঠে অসহায় পরিবারে মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়। ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি অসহায় মানুষের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন।

এ সময় মন্ত্রী বলেন, বাংলাদেশে তাক লাগানোর মতো কাজ করে যাচ্ছে দোস্ত এইড। দুস্থ, অসহায় পরিবার সেখানেই দোস্ত এইড। দেশকে এগিয়ে নিতে কাজ করছে সংস্থাটি। ইতিমধ্যে সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে তারা। সেই সঙ্গে ঝুঁকিপূর্ণ, দুর্যোগপূর্ণ, নদীভাঙন এলাকার অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসায় দোস্ত এইডের মতো অন্যান্য বেসরকারি সংস্থাকে আহ্বান জানান।

দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি সহকারী কমিশনার ভূমি সাঈদ মোহাম্মদ ইব্রাহীম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালাম, সহ-সভাপতি জামাল আবু নাছের চৌধুরী চার্লেস, মজিবর রহমান শাহজাহান, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, ওসি তদন্ত আনছার উদ্দিন, চেয়ারম্যান আব্দুস সালাম।

প্রসঙ্গত, গত কয়েক বছর ধরে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি আর্থ-সামাজিক উন্নয়নে বিভিন্ন রকমের কার্যক্রম পরিচালনা করে আসছে। উন্নয়নমূলক কার্যক্রমগুলোর মধ্যে গৃহহীনদের জন্য গৃহ নির্মাণে সহযোগিতা, টিউবওয়েল বিতরণ, বন্যার্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ, সেনিটারি সামগ্রী বিতরণ, দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র বিতরণসহ গরীব মেধাবীদের আর্থিক সহযোগিতা দিয়ে আসছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

ইসলামপুরে দোস্ত এইডের ত্রাণ পেল ৫০০ অসহায় পরিবার

আপডেট সময় ০৮:২৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪