ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জামালপুরে হস্তশিল্পের সম্ভাবনায় প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু ইউপি নির্বাচন : বকশীগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে জলাশয় খাসপুকুরে ৩০৭ কেজি পোনা অবমুক্ত জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে নারী এক গাঁজা ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান

উন্নয়ন সংঘের কর্মী সমাবেশ

কর্মী সমাবেশে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের সাধারণ সম্পাদক সাবেরা হুদা।ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

‘মিলনের বন্ধনে নতুনের সন্ধানে বিজয়ের গান মোরা গাইবোই, মানুষের আহ্বানে জীবনের জয়গানে আশার প্রদীপ মোরা জ্বালবোই’ এমন দীপ্ত অঙ্গীকারের সুর তুলে ২৯ ফেব্রুয়ারি জামালপুরে উন্নয়ন সংঘের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন।

সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন নির্বাহী কমিটির সহসভাপতি আইনজীবী শামীম আরা, সাধারণ সম্পাদক সাবেরা হুদা, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার, কোষাধ্যক্ষ সাজেদা পারভীন, নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা, পরিচালক মানবসম্পদ উন্নয়ন জাহাঙ্গীর সেলিম, কনসালটেন্ট ফাহাদ বিন হুদা প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন সংস্থার পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল।

উন্নয়ন সংঘের কর্মীদের সাথে নির্বাহী কমিটির সদস্যগণ।ছবি: বাংলারচিঠিডটকম

উন্নয়ন সংঘের চাইল্ড সিটিতে সকাল ১০টার মধ্যেই সংস্থার বিভিন্ন প্রকল্প, কর্মসূচি থেকে কর্মীরা চলে আসেন। দিনভর নানা অনুষ্ঠানে মুখর হয়ে উঠে সংস্থার সবুজ চত্বর। নিজেরাই গান, নৃত্য, আবৃত্তি, কৌতুক পরিবেশন করে মাতিয়ে তুলে অনুষ্ঠান প্রাঙ্গণ। নানা ধরনের ক্রীড়ায় অংশ নিয়ে ভিন্নমাত্রায় আনন্দ উপভোগ করে সবাই। লটারিতে পুরস্কৃত হয় শতাধিক কর্মী। সমাবেশ হয়ে উঠে প্রাণের মিলন মেলা।

শুরুতেই সংস্থার প্রতিষ্ঠাতা মরহুম সামছুল হুদার স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। সকলের আলোচনায় উঠে আসে সমাছুল হুদার সূদীর্ঘ কর্মজীবন এবং উন্নয়ন সংঘের সমৃদ্ধিতে তাঁর অনন্য ভূমিকার কথা।

সমাবেশে আগামীদিনে উন্নয়ন সংঘের কাজের পরিধি সম্প্রসারণ এবং দক্ষ কর্মী ও জনশক্তি এবং কর্মসংস্থান তৈরিতে পরিকল্পনার কথা তুলে ধরা হয়।

আপলোডকারীর তথ্য

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

উন্নয়ন সংঘের কর্মী সমাবেশ

আপডেট সময় ০৭:১২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪