ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু : আইনমন্ত্রী ঘুষি মেরে অটোচালকের নাক ফাটিয়ে দিলেন ট্রাফিক পুলিশ বিধবা ইয়াসমিনকে ঘর নির্মাণ করে দিচ্ছে মাদারগঞ্জ উপজেলা যুবদল আইন সহায়তা ফাউন্ডেশনের বগারচর ইউনিয়ন শাখার কমিটি অনুমোদন বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মাদরাসাশিক্ষার্থী কন্যাশিশু নিখোঁজ ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই : রেলমন্ত্রী শেখ রবিউল আলম কিশোরীকে যৌন নিপীড়ন, কৃষক গ্রেপ্তার

দরিদ্র শিশুদের মাঝে বামুনপাড়া নগর উন্নয়ন কমিটির শিক্ষা উপকরণ বিতরণ

শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

শিশুদের বিদ্যালয়মুখীকরণ এবং পড়ালেখার আগ্রহ সৃষ্টির লক্ষ্যে জামালপুর পৌরসভার ১২ নং ওয়ার্ডের তিরুথা-বামুনপাড়া নগর উন্নয়ন কমিটির উদ্যোগে হতদরিদ্র শিশুদের মাঝে স্কুলব্যাগসহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। ২২ ফেব্রুয়ারি পূর্ববামুনপাড়া গুচ্ছগ্রামে বিতরণ অনুষ্ঠান উপলক্ষে সংক্ষিপ্ত সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মিয়ার উদ্দিন মাস্টার।

বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম। মুখ্য আলোচক ছিলেন জামালপুর এরিয়া প্রোগ্রাম (এপি) এর কর্মসূচি ব্যবস্থাপক মিনারা পারভীন। সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কমিটির কোষাধ্যক্ষ নূরশাহ আলম, সদস্য বদরুজ্জামান প্রিন্স, নাজমুল হক নাহিদ, এপির সিডিও সাব্বির হোসেন রিয়াদ প্রমুখ।

ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘের মাধ্যমে বাস্তবায়নাধীন জামালপুর এরিয়া প্রোগ্রাম (এপি) এর প্রেরণায় ও সহায়তায় নগর উন্নয়ন কমিটির সদস্যরা নিজেরা চাঁদা তুলে ২০ জন শিশুর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করে। এর আগে ৭০ জন শিশুর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করে।

বিতরণকালে জাহাঙ্গীর সেলিম বলেন, মানসম্মত স্বাস্থ্য, শিক্ষা অর্জন, দারিদ্র বিমোচন, বাল্যবিয়ে নিরোধসহ সকল প্রকার বৈষ্যমমুক্ত একটি শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টির লক্ষ্যে জামালপুর সদর উপজেলায় এরিয়া প্রোগ্রাম (এপি) এর বহুমাত্রিক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। আজ নগর উন্নয়ন কমিটি নিজেদের অর্থায়নে এ ধরনের উদ্যোগকে তিনি সাধুবাদ জানান। প্রতিটি এলাকার বাসিন্দারা যদি এমন কার্যক্রম পরিচালনা করেন তাহলে বাংলাদেশ সত্যিকার পক্ষেই সোনার দেশে পরিণত হবে।

জানা যায়, এপির কর্মএলাকা জামালপুর পৌরসভার ১, ১০, ১১ ও ১২ নং ওয়ার্ডে এবং সদর উপজেলার লক্ষ্মীরচর ও শরিফপুর ইউনিয়নে সমাজের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে গঠিত গ্রাম উন্নয়ন ও নগর উন্নয়ন কমিটি নানা ধরনের শুভ কার্যক্রম বাস্তবয়ান করছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

দরিদ্র শিশুদের মাঝে বামুনপাড়া নগর উন্নয়ন কমিটির শিক্ষা উপকরণ বিতরণ

আপডেট সময় ০৫:৩০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪