ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী

ইসলামপুরে ধর্মমন্ত্রীসহ সর্বস্তরের শ্রদ্ধা ভালোবাসায় ভাষাশহীদদের স্মরণ

ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন
ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

বাঙালি জাতির জন্য এই দিবসটি হচ্ছে চরম শোক ও বেদনার। অন্যদিকে মায়ের ভাষা বাংলার অধিকার আদায়ের জন্য সর্বোচ্চ ত্যাগের মহিমায় উদ্ভাসিত। যে কোন জাতির জন্য সবচেয়ে মহৎ ও দুর্লভ উত্তরাধিকার হচ্ছে মৃত্যুর উত্তরাধিকার-মরতে জানা ও মরতে পারার উত্তরাধিকার। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি শহীদরা জাতিকে সে মহৎ ও দুর্লভ উত্তরাধিকার দিয়ে গেছেন।

সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় জামালপুরের ইসলামপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

শহীদদের আত্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়।ছবি: বাংলারচিঠিডটকম

একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে ইসলামপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান। পরে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাব, উপজেলা ও পৌর আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়পার্টি, ইসলামপুর সরকারি কলেজসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিরাজুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জামাল আবু নাছের চৌধুরী চার্লেস, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মানিকুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পুস্পস্তবক অর্পণ শেষে শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

ইসলামপুরে ধর্মমন্ত্রীসহ সর্বস্তরের শ্রদ্ধা ভালোবাসায় ভাষাশহীদদের স্মরণ

আপডেট সময় ০৮:২৭:০১ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪