ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ

বকশীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত

নিহত ব্যবসায়ী গোলাম ফারুক লিটটের পরিবারের সদস্যদের আহাজারি। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু
বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গোলাম ফারুক লিটন (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। ২১ ফেব্রুয়ারি সকাল ৯টার দিকে বকশীগঞ্জ-জামালপুর মহাসড়কের পাখিমারা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহত গোলাম ফারুক লিটন বকশীগঞ্জ পৌর এলাকার পাখিমারা গ্রামের মৃত আব্দুল বারীর ছেলে।

স্থানীয়রা জানান, সকাল ৯টার দিকে গোলাম ফারুক লিটন ব্যবসার কাজ শেষ করে মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। তিনি তাঁর বাড়ির সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির আরেকটি মোটরসাইকেল লিটনের গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে পাকা রাস্তায় পড়ে মারাত্মক আহত হয় গোলাম ফারুক লিটন।

এসময় স্থানীয়রা মারাত্মক আহতবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক লিটনকে শেরপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। পরে শেরপুর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বকশীগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আফাজুল ইসলাম জানান, এঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের

বকশীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত

আপডেট সময় ০৩:১৫:১৪ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪