ঢাকা ১১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

জামালপুর ডিএসএ ১ম বিভাগ ভলিবল লিগ : স্পর্শ, স্পন্দন, শেরে বাংলার জয়

ক্রীড়া প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রথম বিভাগ ভলিবল লিগের ২১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পৃথক তিনটি খেলায় বিজয়ী হয়েছে স্পর্শ ক্রীড়াচক্র, স্পন্দন স্পোর্টিং ক্লাব ও শেরে বাংলা ক্লাব। বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামের মির্জা আজম হ্যান্ডবল স্টেডিয়াম সংলগ্ন মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

ভলিবল উপ-কমিটি সূত্র জানায়, দিনের প্রথম খেলায় অংশ নেয় স্পর্শ ক্রীড়াচক্র ও আমলাপাড়া বয়েজ ক্লাব। খেলায় ২-০ সেটে বিজয়ী হয়েছে স্পর্শ ক্রীড়াচক্র। স্পর্শ ক্রীড়াচক্রের হয়ে খেলেছেন শাওন আহাম্মেদ, শাহ জামাল, আলী আকবর, নিলয় বিন ইসলাম, মাহিন আহাম্মেদ ও মারুফ। অপরদিকে আমলাপাড়া বয়েজ ক্লাবের হয়ে খেলেছেন ফাহিম, স্বপন, সজিব, নাহিদ, মমিন ও মৃদুল। খেলায় রেফারি ছিলেন মো. আক্তারুজ্জামান আউয়াল ও মো. রজব আলী।

দিনের দ্বিতীয় খেলায় অংশ নেয় স্পন্দন স্পোর্টিং ক্লাব ও ফেভার্স ক্লাব। খেলায় ফেভার্সকে ০-২ সেটে পরাজিত করেছে স্পন্দন স্পোর্টিং ক্লাব। স্পন্দন স্পোর্টিং ক্লাবের হয়ে খেলেছেন হুমায়ুন কবির, সোহান, আতিক, সাজ্জাদ, রাজন, রিদয়, নাসির, রনি ও নূর আমিন। অপরদিকে ফেভার্স ক্লাবের হয়ে খেলেছেন সামিউল, আরমান, তূর্য, রাব্বি, শুভ ও সাইনুল। খেলায় রেফারি ছিলেন মো. আক্তারুজ্জামান আউয়াল।

দিনের তৃতীয় খেলায় শেরে বাংলা ক্লাব ২-০ সেটে হারিয়েছে মোহামেডান ক্লাবকে। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মো. রজব আলী ও মো. আক্তারুজ্জামান আউয়াল।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

জামালপুর ডিএসএ ১ম বিভাগ ভলিবল লিগ : স্পর্শ, স্পন্দন, শেরে বাংলার জয়

আপডেট সময় ১০:৫১:২৯ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪