ঢাকা ১০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

জামালপুর ডিএসএ দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ : প্রতিশ্রুতির ৭ উইকেটে জয় (আমিনুল ১৩৪)

ম্যাচসেরার ট্রফি গ্রহণ করেন প্রতিশ্রুতি ক্লাবের আমিনুল।ছবি: বাংলারচিঠিডটকম

ক্রীড়া প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের প্রথম পর্বের ত্রয়োদশতম ম্যাচে ‘বি’ গ্রুপের মেলান্দহ সেন্ট্রাল ক্রিকেট ক্লাবকে ৭ উইকেটে হারিয়েছে প্রতিশ্রুতি ক্লাব। ২০ ফেব্রুয়ারি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।

টসে জিতে প্রতিশ্রুতি ক্লাবের অধিনায়ক সাঈদ মেলান্দহ সেন্ট্রাল ক্রিকেট ক্লাবকে ব্যাটিংয়ে পাঠায়। প্রথম ইনিংসে অধিনায়ক উল্লাসের দল নির্ধারিত ৩০ ওভারে ৭ উইকেটে ১৯০ রান করে। ( আকরাম* ৫৫, উল্লাস* ৩৩, আব্দুল্লাহ ৩১, সাদি ১৮, পলাশ ১৭, নাউন ২/১৭, সাঈদ ২/২৪, তানজিন ১/৩৩, সাদিক ১/৪৩, বোলাররা অতিরিক্ত রান দিয়েছে ২৩)।

দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ১৯১ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নামে প্রতিশ্রুতি ক্লাব। তারা ম্যাচের ২২.১ ওভারে ৭ উইকেট হাতে রেখেই ১৯৪ রান করে জয়ের চূড়া স্পর্শ করে। প্রতিশ্রুতি ম্যাচ জিতেছে ৭ উইকেটে।(আমিনুল* ১৩৪, সোহান ৩২, তানজিন* ১১, মোসাদ্দেক ১/৫০, সাদি ১/২৯, তায়েফ ১/২৯, বোলাররা অতিরিক্ত রান দিয়েছে ৯)।

৮২ বলে ১১টি চার ও ১০টি ছয়ে ১৩৪ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন বিজয়ী প্রতিশ্রুতি ক্লাবের আমিনুল। ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন জাহাঙ্গীর আলম ও মীর মো. কাইয়ুম।

ম্যাচ শেষে সুখনগরী সাইলেজের সৌজন্যে আমিনুলের হাতে ম্যাচসেরার ট্রফি তুলে দেন জামালপুর জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটির সদস্য সচিব রাজন সাহা।

ডিএসএ ক্রিকেট উপ-কমিটি সূত্র জানায়, এবারের দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের চারটি গ্রুপে জামালপুর জেলার ১৬টি ক্লাব অংশ নিচ্ছে। ‘এ’ গ্রুপে রয়েছে সূর্যতরুণ স্পোর্টিং ক্লাব, অগ্নিশিখা, রেনেসাঁ পুনর্জাগরণ, নতুন আলো বি। ‘বি’ গ্রুপে রয়েছে র‌্যাভেন ক্লাব, প্রতিশ্রুতি ক্লাব লাল, ইউনাইটেড ক্লাব ও মেলান্দহ সেন্ট্রাল ক্রিকেট ক্লাব। ‘সি’ গ্রুপে রয়েছে এ্যারো ক্রিকেট ক্লাব, রক্তারুন সংঘ, একতা ক্লাব ও রংধনু। ‘ডি’ গ্রুপে রয়েছে রেইনবো, প্রত্যাশা ক্রীড়াচক্র, প্রগতি ও মিলেনিয়াম স্পোর্টিং ক্লাব।

আপলোডকারীর তথ্য

আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

জামালপুর ডিএসএ দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ : প্রতিশ্রুতির ৭ উইকেটে জয় (আমিনুল ১৩৪)

আপডেট সময় ০৭:০৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪