ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা মাদারগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

জামালপুরে বহুমুখী পাটজাত পণ্য তৈরি বিষয়ক প্রশিক্ষণের সমাপনী

প্রশিক্ষণ সম্পন্নকারীদের হাতে সনদ তুলে দেন প্রধান অতিথি ইউএনও মেহনাজ ফেরদৌস। ছবি: মো. আলমগীর

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুরে পাঁচদিনব্যাপী বহুমুখী পাটজাত পণ্য তৈরি বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। ২০ ফেব্রুয়ারি সকালে শহরের পাঁচরাস্তায় একটি রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জামালপুর সিঁড়ি সমাজ কল্যাণ সংস্থার সভানেত্রী আরিফা ইয়াসমিন ময়ূরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রাজু আহাম্মেদ, এসএমই ফাউন্ডেশনে সহকারী ব্যবস্থাপক মো. আরিফুল ইসলাম, জামালপুর হস্তশিল্প অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও নাসিব জামালপুর জেলা শাখার সভাপতি মো. শাহিনুর আলম, ট্রেনার কাজী আশরাফুল হক প্রমুখ।

এসময় বক্তারা বলেন, পৃথিবীতে কোন মানুষ কাজ না করে প্রতিষ্ঠিত হতে পারেনি। তাই চাকরির পিছনে ঘুরে সময় নষ্ট না করে, নিজে কিছু করে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানান তারা।

পরে প্রশিক্ষণ সম্পন্নকারীদের সনদ দেওয়া হয়।

ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের (এসএমইএফ) আয়োজনে এবং জামালপুর সিঁড়ি সমাজ কল্যাণ সংস্থার সহযোগিতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে বিভিন্ন পাটজাত পণ্য তৈরি করার উপর প্রশিক্ষণ দেওয়া হয়।

আপলোডকারীর তথ্য

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

জামালপুরে বহুমুখী পাটজাত পণ্য তৈরি বিষয়ক প্রশিক্ষণের সমাপনী

আপডেট সময় ১১:৪৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪