ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী

ইসলামপুরে দুর্ভোগ লাঘবে দুর্গম সাপধরীতে বাঁধসহ রাস্তা নির্মাণের দাবি

বাঁধসহ রাস্তা নির্মাণের দাবি জানিয়ে দেওয়া স্মারকলিপি গ্রহণ করেন ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন
ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুরে দুর্ভোগ লাঘবে যমুনার দুর্গম চরাঞ্চল সাপধরী ইউনিয়নের কাশারীডোবা খালের উপর বাঁধসহ রাস্তা নির্মাণের দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করেছে এলাকাবাসী।

১৯ ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিরাজুল ইসলামের কাছে জনপ্রতিনিধি ও এলাকাবাসী স্বাক্ষরিত স্মারকলিপি প্রদান করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সবুজ মন্ডল, অন্যান্য নেতৃবৃন্দসহ এলাকাবাসী।

জানা গেছে, ইউনিয়নের কাশারীডোবা গ্রামে খাল থাকায় বর্ষা মৌসুমে গ্রামটি দুইভাগে বিভক্ত হয়ে প্রায় সাত হাজার মানুষের যাতায়াতের চরম ভোগান্তির শিকার হতে হয়।

এতে একপাশে ফরিদুল হক খান দুলাল বাজার, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, হাফেজিয়া মাদরাসা, কমিউনিটি ক্লিনিক, অন্যপাশে কাশারীডোবা নতুন বাজার, সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঠনঠনিয়া পাড়া এবতেদায়ি মাদরাসা যাতায়াতে কোমলমতি শিক্ষার্থীসহ কৃষকদের উৎপাদিত ফসল ঘরে তুলতে চরম ভোগান্তির শিকার হতে হয়।

এছাড়াও ফরিদুল হক খান দুলাল বাজার থেকে উলিয়া বাজার অভিমুখী একটি পাকা রাস্তা ইতিমধ্যে অনুমোদিত হলেও বাঁধসহ রাস্তা না থাকায় পাকাকরণ বাস্তবায়ন স্থগিত রয়েছে।

এলাকাবাসীর দাবি, ২৫০ মিটার স্বল্প প্রশস্ত বাঁধটি নির্মাণ হলে ইউনিয়নের আমতলী, ঠনঠনিয়া পাড়া, জোড়ডোবা, ইন্দুলামারী, নামার চর, কোদালধোয়া, কটাপুর, রাজাপুর, ভাংবাড়ী, চিনাডুলী ইউনিয়নের নয়াপাড়া, আলীপাড়া এবং বেলগাছা ইউনিয়নের শিলদহ, সিন্দুরতলী গ্রামের সাথে যোগাযোগ সৃষ্টি হবে এবং যাতায়াতের পথ সুগম হবে।

এ ব্যাপারে ইউএনও মো. সিরাজুল ইসলাম বলেন, দুর্গম চরাঞ্চলের দুর্ভোগ লাঘবে ধর্মমন্ত্রী মহোদয়ের সাথে পরামর্শ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

ইসলামপুরে দুর্ভোগ লাঘবে দুর্গম সাপধরীতে বাঁধসহ রাস্তা নির্মাণের দাবি

আপডেট সময় ০৭:২২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪