ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভিউ প্রতিযোগিতার নামে অপসাংবাদিকতা বন্ধের আহ্বান আতিকুর রহমান রুমনের মূলধারার গণমাধ্যমের পেশা চর্চায় অনৈতিক বাধা মোকাবিলায় ‘জিরো টলারেন্স’ : তথ্যমন্ত্রী মাদারগঞ্জে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী : জামালপুর সদর উপজেলা বিএনপির উদ্যােগে আলোচনা সভা অনুষ্ঠিত জনগণের প্রত্যাশা পূরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী রামিসা হত্যাকাণ্ডে আদালতে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী সন্ত্রাসমুক্ত হবে জঙ্গল সলিমপুর, এখনই কাউকে উচ্ছেদ করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী জিঞ্জিরাম নদে শিশু নিখোঁজ ব্রহ্মপুত্র নদে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার নরুন্দিতে জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত

বকশীগঞ্জে সেচ দেওয়া স্যালো মেশিনের চাকায় পড়ে বৃদ্ধার মৃত্যু

জিএম ফাতিউল হাফিজ বাবু
বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে বোরো ক্ষেতে সেচ দেওয়া স্যালো মেশিনের চাকায় পড়ে আনোয়ারা বেগম (৭০) নামে বৃদ্ধার মৃত্যু হয়েছে।

উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের মধ্য পলাশতলা গ্রামে ১৯ ফেব্রুয়ারি সকাল ৯টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ারা বেগম মধ্য পলাশতলা গ্রামের মৃত শাহজাহান আলীর স্ত্রী।

স্থানীয়রা জানান, আনোয়ারা বেগম সকাল ৯টার দিকে তাঁর স্বামীর কবর দেখতে কবস্থানে হেঁটে যাচ্ছিলেন। কবরস্থানের পাশে বোরো ক্ষেতে সেচ দেওয়ার জন্য একটি চালু থাকা স্যালো মেশিনের পাশ দিয়ে যাওয়ার সময় তার পা পিছলে মেশিনের চাকায় পড়ে ছিটকে যায় আনোয়ারা বেগম। এসময় স্থানীয় কয়েকজন দ্রুত তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আনোয়ারা বেগমের মৃত্যু হয়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

ভিউ প্রতিযোগিতার নামে অপসাংবাদিকতা বন্ধের আহ্বান আতিকুর রহমান রুমনের

বকশীগঞ্জে সেচ দেওয়া স্যালো মেশিনের চাকায় পড়ে বৃদ্ধার মৃত্যু

আপডেট সময় ০৫:১২:২৪ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪