ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুরে ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেপ্তার মাদারগঞ্জে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন দোকানিকে জরিমানা সরিষাবাড়ীতে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু  মাদারগঞ্জে ৮০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ ধ্বংস

জামালপুর ডিএসএ দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ : এ্যারোকে ৩০ রানে হারিয়েছে একতা

ম্যাচসেরার ট্রফি গ্রহণ করেন অলরাউন্ডার রুবেল। ছবি : বাংলারচিঠিডটকম

ক্রীড়া প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের প্রথম পর্বের ১১তম ম্যাচে ‘সি’ গ্রুপের এ্যারো ক্রিকেট ক্লাবকে ৩০ রানে হারিয়েছে একতা ক্লাব। ১৭ ফেব্রুয়ারি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।

টসে জিতে এ্যারো ক্রিকেট ক্লাবের অধিনায়ক পাপ্পু প্রথম ইনিংসে ব্যাটিংয়ে পাঠায় অধিনায়ক মৃদুলের একতা ক্লাবকে। নির্ধারিত ৩০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৯১ রান করে একতা ক্লাবের ব্যাটাররা। (মৃদুল ৫৪, রুবেল ৪৮, বাবু ১৯, উত্তম ১৮, হিমেল ১৪; হাসান ৩/৪৮, জামিল ২/২৮, মনজিল ২/৩০, জাহিদ ১/১৯, বোলাররা অতিরিক্ত রান দিয়েছে ২৭)।

বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়াম। ছবি : বাংলারচিঠিডটকম

দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ১৯২ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নামে এ্যারো ক্রিকেট ক্লাবের অধিনায়ক পাপ্পুরা। ২.১ ওভার বাকি থাকতেই সবগুলো উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে তারা। ২৭.৫ ওভারে তারা করেছে ১৬১ রান। ফলে ৩০ রানে ম্যাচ জিতেছে একতা ক্লাব। (জামিল ৪৮, সাব্বির ৩৯, শ্রাবণ ৩২, লাবিন ৩/২৮, রুবেল ২/৩১ পলাশ ১/৩৬, বোলাররা অতিরিক্ত রান দিয়েছে ২২)।

৩৮ বলে ৪৮ রান এবং ৫ ওভারে ৩১ রান দিয়ে ২ উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছে বিজয়ী একতা ক্লাবের অলরাউন্ডার রুবেল। ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন ইমরুল কায়েস ও শামসুল আরেফীন।

ম্যাচ শেষে সুখনগরী সাইলেজের সৌজন্যে অলরাউন্ডার রুবেলের হাতে ম্যাচসেরার ট্রফি তুলে দেন জামালপুর জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটির যুগ্মআহ্বায়ক মিজানুর রহমান মিজু ও সদস্য সাব্বির হোসেন শ্যামল।

ডিএসএ ক্রিকেট উপ-কমিটি সূত্র জানায়, এবারের দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের চারটি গ্রুপে জামালপুর জেলার ১৬টি ক্লাব অংশ নিচ্ছে। ‘এ’ গ্রুপে রয়েছে সূর্যতরুণ স্পোর্টিং ক্লাব, অগ্নিশিখা, রেনেসাঁ পুনর্জাগরণ, নতুন আলো বি। ‘বি’ গ্রুপে রয়েছে র‌্যাভেন ক্লাব, প্রতিশ্রুতি ক্লাব লাল, ইউনাইটেড ক্লাব ও মেলান্দহ সেন্ট্রাল ক্রিকেট ক্লাব। ‘সি’ গ্রুপে রয়েছে এ্যারো ক্রিকেট ক্লাব, রক্তারুন সংঘ, একতা ক্লাব ও রংধনু। ‘ডি’ গ্রুপে রয়েছে রেইনবো, প্রত্যাশা ক্রীড়াচক্র, প্রগতি ও মিলেনিয়াম স্পোর্টিং ক্লাব।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

জামালপুর ডিএসএ দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ : এ্যারোকে ৩০ রানে হারিয়েছে একতা

আপডেট সময় ১০:৪৯:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪