ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল ইসলামপুরে জমির বিরোধে সংঘর্ষ : নিহত ১ বকশীগঞ্জে বাসচাপায় বউ-শাশুড়ি নিহত মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে আন্তর্জাতিক পোডিয়াট্রি দিবস পালিত প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার

ইরানে ১২ আত্মীয়কে গুলি করে হত্যা করেছে এক ব্যক্তি

বাংলারচিঠিডটকম ডেস্ক :

ইরানের দক্ষিণাঞ্চলে এক ব্যক্তি তার ১২ জন আত্মীয়কে গুলি করে হত্যা করেছে। দেশটিতে এটি একটি বিরল ঘটনা। ১৭ ফেব্রুয়ারি রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

ইরানের কেরমান প্রদেশের প্রধান বিচারপতি ইব্রাহিম হামিদির বরাত দিয়ে সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানায়, ৩০ বছর বয়সী এক ব্যক্তি পারিবারিক বিরোধের জের ধরে প্রদেশটির ফারিয়াব শহরের কাছে একটি বাড়িতে করে পিতা ও ভাইসহ তার পরিবারের ১২ সদস্যকে গুলি করে হত্যা করে। সে এ হত্যাকাণ্ডে কালাশনিকভ বন্দুক ব্যবহার করে।

বার্তা সংস্থাটি আরো জানায়, সেখান থেকে তাকে গ্রেপ্তারের চেষ্টা করার সময় নিরাপত্তা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে ওই ব্যক্তি নিহত হয়।

ইরানে এ ধরনের ভয়াবহ বন্দুক হামলার ঘটনা একেবারেই বিরল। দেশটির জনগণ কেবলমাত্র শিকারের কাজে ব্যবহারের জন্য বন্দুক রাখার সুযোগ পেয়ে থাকে।

জানুয়ারিতে একই প্রদেশে একটি সামরিক ঘাঁটির ভেতরে সেনাবাহিনীর এক কর্মী গুলি চালিয়ে পালিয়ে যাওয়ার আগে কমপক্ষে পাঁচজন সৈন্যকে হত্যা করেছিল। গুলি করে পালিয়ে চাওয়া ওই ব্যক্তিকে সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করা হয়েছিল।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয়

ইরানে ১২ আত্মীয়কে গুলি করে হত্যা করেছে এক ব্যক্তি

আপডেট সময় ০১:৩৮:০৬ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪