ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জামালপুর ডিএসএ দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ : ৭ উইকেটে সূর্যতরুণ স্পোর্টিংয়ের জয়

ম্যাচসেরার ট্রফি গ্রহণ করেন সূর্যতরুণ স্পের্টিং ক্লাবের ব্যাটার পিংকু। ছবি : বাংলারচিঠিডটকম

ক্রীড়া প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের প্রথম পর্বের নবম ম্যাচে ‘এ গ্রুপের সূর্যতরুণ স্পোর্টিং ক্লাব ৭ উইকেটে হারিয়েছে রেনেসাঁ পুনর্জাগরণ ক্লাবকে। ১৫ ফেব্রুয়ারি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।

টসে জিতে সূর্যতরুণ স্পোর্টিং ক্লাবের অধিনায়ক খোকন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। প্রথম ইনিংসে অধিনায়ক বিপ্লবের রেনেসাঁ পুনর্জাগরণ ক্লাব নির্ধারিত ৩০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করে। (সজিব ২৯, রবিন ২৭, তোফায়েল ২৪, মহিম ১৩, চঞ্চল ১৩;, জনি ৪/২৭, মিনু ২/২৮, খোকন ২/১৯, বোলাররা অতিরিক্ত রান দিয়েছে ৩২)।

দ্বিতীয় ইনিংসে জয়ের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নামে সূর্যতরুণ স্পোর্টিং ক্লাবের ব্যাটাররা। তারা ২১.১ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৫৯ রান করেছে। তারা ম্যাচ জিতেছে ৭ উইকেটে। (পিংকু ৪৫, জুয়েল* ৩৯, শামীম* ৩১, জনি ১৩; হিমেল ১/৩২, রবিন ১/১৯, বিপ্লব ১/৩৯, বোলাররা অতিরিক্ত রান দিয়েছে ২৬)।

ম্যাচসেরা হয়েছে বিজয়ী সূর্যতরুণ স্পোর্টিং ক্লাবের ব্যাটার পিংকু। তিনি ৪২ বলে ৪টি চার ও ২টি ছয়ে ৪৫ রানের ইনিংস খেলেন।

ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন সিয়াম আল দীন ও আজিম হোসেন।

ম্যাচ শেষে সুখনগরী সাইলেজের সৌজন্যে সূর্যতরুণ স্পোর্টিং ক্লাবের পিংকুকে ম্যাচসেরার ট্রফি তুলে দেন জামালপুর ডিএসএ ক্রিকেট উপ-কমিটির সদস্য সচিব রাজন সাহা। এ সময় ক্রিকেট ডিএসএ উপ-কমিটির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজু ও সদস্য সাব্বির হোসেন শ্যামল উপস্থিত ছিলেন।

ডিএসএ ক্রিকেট উপ-কমিটি সূত্র জানায়, এবারের দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের চারটি গ্রুপে জামালপুর জেলার ১৬টি ক্লাব অংশ নিচ্ছে। ‘এ’ গ্রুপে রয়েছে সূর্যতরুণ স্পোর্টিং ক্লাব, অগ্নিশিখা, রেনেসাঁ পুনর্জাগরণ, নতুন আলো বি। ‘বি’ গ্রুপে রয়েছে র‌্যাভেন ক্লাব, প্রতিশ্রুতি ক্লাব লাল, ইউনাইটেড ক্লাব ও মেলান্দহ সেন্ট্রাল ক্রিকেট ক্লাব। ‘সি’ গ্রুপে রয়েছে এ্যারো ক্রিকেট ক্লাব, রক্তারুন সংঘ, একতা ক্লাব ও রংধনু। ‘ডি’ গ্রুপে রয়েছে রেইনবো, প্রত্যাশা ক্রীড়াচক্র, প্রগতি ও মিলেনিয়াম স্পোর্টিং ক্লাব।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

জামালপুর ডিএসএ দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ : ৭ উইকেটে সূর্যতরুণ স্পোর্টিংয়ের জয়

আপডেট সময় ১১:৪৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪