ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে উদ্বোধন হলো টার্ফ এন্ড ক্যাফে জামালপুরে বিশ্ব শিশু অধিকার দিবস পালিত দোস্ত এইডের শিক্ষাবৃত্তির আওতায় উচ্চশিক্ষায় স্বপ্নপূরণের পথে শিক্ষার্থীরা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী এআই নিয়ন্ত্রণে ‘বৈশ্বিক বিধিবিধানের’ বিরোধিতা যুক্তরাষ্ট্রের: ট্রাম্প জননিরাপত্তা নিশ্চিতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন আওয়ামী লীগের নৈরাজ্যর প্রতিবাদে জামালপুরে কৃষকদলের বিক্ষোভ মিছিল

বাহাদুরাবাদ ইউপি নির্বাচন : উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল

বাহাদুরাবাদ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন সাইফুল ইসলাম বিপুল। ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল
দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে ৬৭ জন প্রার্থী উৎসব মুখরিত পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন।

১৩ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. মোক্তার হোসেনের নিকট প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন।

বাহাদুরাবাদ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন জাহাঙ্গীর আলম পলাশ। ছবি: বাংলারচিঠিডটকম

বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৮ জন মনোনয়নপত্র দাখিল করেন। তারা হলেন- সাইফুল ইসলাম বিপুল, জাহাঙ্গীর আলম পলাশ, ছইম উদ্দিন, ছামু মিয়া, শাহজাহান আলী, উসমান গণি জুয়েল, আবুল কালাম আজাদ ও বাবুল মিয়া।

এছাড়াও সাধারণ সদস্য পদে ৪৩ জন ও সংরক্ষিত সদস্য পদে ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

গত ২৪ জানুয়ারি বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. মোক্তার হেসেন। আগামী ১৫ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাই, ২২ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহার, ২৩ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ ও ৯ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হব।

ওই ইউনিয়নে ভোটার সংখ্যা ২৯ হাজার ৬৮২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ১১৮ ও মহিলা ভোটার ১৪ হাজার ৫৬৪ জন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা

বাহাদুরাবাদ ইউপি নির্বাচন : উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল

আপডেট সময় ০৭:২৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪