ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে : প্রধানমন্ত্রী জামালপুরে মন্ত্রী ও সংসদ সদস্যদের সম্মাননা ও উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ ইসলামপুরে নৌকা বাইচের পর এক ব্যক্তির মৃত্যু সাংবাদিক আলিফ হত্যা : বকশীগঞ্জে প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিল ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা : তথ্য প্রতিমন্ত্রী সৌরবিদ্যুৎ উৎপাদন চাহিদার চাইতে বেশি হওয়ায় শ্রীলঙ্কায় দেশজুড়ে বিদ্যুৎ বিপর্যয় দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মধ্যেই বিদায় নিতে হলো ট্রাম্পের নতুন প্রেস সচিবকে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার উপযুক্ত পোপ লিও: চিকিৎসকরা

রকেট উৎক্ষেপণের নতুন নিয়ন্ত্রণ পদ্ধতি উদ্ভাবন করেছে উ. কোরিয়া

বাংলারচিঠিডটকম ডেস্ক :

উত্তর কোরিয়া ১২ ফেব্রুয়ারি বলেছে, তারা এক সাথে একাধিক রকেট উৎক্ষেপণের জন্য নতুন একটি নিয়ন্ত্রণ পদ্ধতি উদ্ভাবন করেছে, যা তাদের দেশের প্রতিরক্ষা সক্ষমতার ক্ষেত্রে একটি ‘গুণগত পরিবর্তন’ ঘটাবে। খবর এএফপি’র।

উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ জানায়, পিয়ংইয়ংয়ের একাডেমিক অব ডিফেন্স সায়েন্স রকেট উৎক্ষেপণের জন্য একটি ‘নিয়ন্ত্রণযোগ্য শেল এবং ব্যালাস্টিক নিয়ন্ত্রণ ব্যবস্থা’ উদ্ভাবনের ক্ষেত্রে শনিবার ‘২৪০-মিমি ক্যালিবারের একাধিক রকেট লঞ্চার শেলগুলোর সফল ব্যালাস্টিক কন্ট্রোল টেস্ট ফায়ারিং’ চালিয়েছে।

কেসিএনএ জানায়, নতুন রকেট লঞ্চার এখন ‘পুন:মূল্যায়ন’ করা হবে এবং যুদ্ধক্ষেত্রে এ ধরনের রকেট লঞ্চারের ভূমিকা ‘বাড়ানো’ হবে।’

পারমাণবিক ক্ষমতাধর দেশ উত্তর কোরিয়া এ বছর দক্ষিণ কোরিয়াকে তাদের দেশের ‘প্রধান শত্রু’ হিসেবে ঘোষণা করে পুন:একত্রীকরণ এবং প্রচারের কাজে নিয়োজিত বিভিন্ন সংস্থা বন্ধ করে দিয়েছে এবং আঞ্চলিক আইন লঙ্ঘন করে ০.০০১ মিলিমিটারও ভূখ- দখল করা হলে পিয়ংইয়ং যুদ্ধের হুমকি দিয়েছে।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন শুক্রবার আবারো বলেছেন যে আক্রান্ত হলে পিয়ংইয়ং দক্ষিণ কোরিয়াকে ‘ধ্বংস করতে’ কোন দ্বিধা করবে না।

তিনি সিউলকে উত্তর কোরিয়ার ‘সবচেয়ে বিপজ্জনক, এক নম্বর শত্রু রাষ্ট্র এবং চিরশত্রু’ বলে অভিহিত করেন।

এদিকে উত্তর কোরিয়ার হুমকি বৃদ্ধির পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল পিয়ংইয়ং হামলা চালালে তার কঠিন জবাব দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেছেন, উস্কানি দেওয়া হলে ‘প্রথমে পদক্ষেপ নিন, পরে রির্পোট করুন’।

২০২২ সালে দায়িত্ব গ্রহণের পর থেকেই দক্ষিণ কোরিয়ার এ চৌকস নেতা উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় যৌথ সামরিক মহড়াসহ যুক্তরাষ্ট্র ও জাপানের সাথে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

রকেট উৎক্ষেপণের নতুন নিয়ন্ত্রণ পদ্ধতি উদ্ভাবন করেছে উ. কোরিয়া

আপডেট সময় ০৫:১৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪