ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু মরিয়মের মরদেহ উদ্ধার জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট একটি সফল আয়োজন : কিছু পর্যালোচনা জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা

ইসলামপুরে শিক্ষার্থীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, আটক ২

নির্মম নির্যাতনের শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন কলেজছাত্র শাওন । ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন
ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুরে কলা চুরির অভিযোগে শাওন (১৬) নামে এক শিক্ষার্থীকে ছামিউল নামে এক মাছ ব্যবসায়ী কর্তৃক মধ্যযোগীয় কায়দায় নির্যাতনের ঘটনা ঘটেছে।

এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় নির্যাতনকারী মাছ ব্যবসায়ী সামিউল ইসলামের ছেলে আজিম (২০) ও সুরুজ্জামান আকন্দের ছেলে ফজলুল রহমানকে (৫০) আটক করেছে পুলিশ।

কলেজছাত্রকে নির্যাতনের ঘটনায় আটক যুবক আজিম। ছবি : বাংলারচিঠিডটকম

জানা যায়, পৌর শহরের মোশারফগঞ্জ তেঘুরিয়ার গ্রামের ফটকার ছেলে মাছ ব্যবসায়ী সামিউল ইসলাম ও তার ছেলে আজিম ও তার পক্ষরা গত শনিবার রাত ৯টার দিকে সাবেক ভূমি প্রতিমন্ত্রীর প্রজেক্টের ভিতর নিয়ে কলা চুরির অপবাদ দিয়ে শিক্ষার্থী শাওনকে মধ্যযুগীয় কায়দায় বেধড়ক মারধর করে। গুরুতর আহত শাওন বর্তমানে ইসলামপুর উপজেলা কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। নির্যাতনের স্বীকার কলেজ পড়ুয়া শিক্ষার্থী শাওন পৌর শহরের পলবান্দা উজানপাড়ার এলাকার নেদা মিয়ার ছেলে।

এই ঘটনা তীব্র নিন্দা জানিয়ে আইন প্রয়োগকারী সংস্থার নিকট অভিযুক্ত মাছ ব্যাবসায়ী সামিউলের কঠোর শাস্তি দাবি জানান ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

ইসলামপুর সার্কেলের এএসপি অভিজিৎ দাস জানান, এই ঘটনায় অভিযান চালিয়ে মাছ ব্যবসায়ী সামিউল ইসলামের ছেলে আজিম (২০) ও সুরুজ্জামান আকন্দের ছেলে ফজলুল রহমানকে (৫০) আটক করা হয়েছে। বাকীদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

আপলোডকারীর তথ্য

বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান

ইসলামপুরে শিক্ষার্থীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, আটক ২

আপডেট সময় ০৭:৩২:৩১ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪