ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুরে ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেপ্তার মাদারগঞ্জে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন দোকানিকে জরিমানা সরিষাবাড়ীতে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু  মাদারগঞ্জে ৮০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ ধ্বংস

জামালপুর জেলা ক্রীড়া সংস্থার ১ম বিভাগ ভলিবল লিগ শুরু

জাতীয় পতাকা উত্তোলন করে ভলিবল লিগের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শীতেষ চন্দ্র সরকার। ছবি : বাংলারচিঠিডটকম

ক্রীড়া প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুর জেলা ক্রীড়া সংস্থার (ডিএসএ) আয়োজনে ১০ ফেব্রুয়ারি বিকেলে প্রথম বিভাগ ভলিবল লিগ শুরু হয়েছে। বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামের মির্জা আজম হ্যান্ডবল স্টেডিয়াম সংলগ্ন মাঠে লিগের খেলাগুলো অনুষ্ঠিত হবে।

দুই দলের খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শীতেষ চন্দ্র সরকার।ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর জেলা ক্রীড়া সংস্থার ভলিবল উপ-কমিটির আহ্বায়ক আ ব ম জাফর ইকবাল জাফুর সভাপতিত্বে প্রথম বিভাগ ভলিবল লিগ উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য এবং লিগ উদ্বোধন করেন জামালপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শীতেষ চন্দ্র সরকার। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো. শাহাদৎ হোসেন ভুট্টো ও সাধারণ সম্পাদক মির্জা জিল্লুর রহমান শিপন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভলিবল উপ-কমিটির সদস্য সচিব মো. আতাউর রহমান মানিক।

অনুষ্ঠানে প্রধান অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শীতেষ চন্দ্র সরকার ও অন্যান্য অতিথিবৃন্দ।ছবি : বাংলারচিঠিডটকম
লিগের উদ্বোধনী খেলা। ছবি : বাংলারচিঠিডটকম

এ সময় জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী পরিষদ ও এর বিভিন্ন উপ-কমিটির কর্মকর্তা, বিভিন্ন ক্লাবের কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ভলিবল উপ-কমিটির সদস্য সচিব মো. আতাউর রহমান মানিক এ প্রতিবেদককে জানান, প্রথম বিভাগ ভলিবল লিগে এবার জেলার ১৫টি ক্লাব দল অংশ নিচ্ছে। লিগের উদ্বোধনী খেলায় অংশ নেয় স্পন্দন স্পোর্টিং ক্লাব ও স্পর্শ ক্রীড়াচক্র। খেলায় স্পর্শ ক্রীড়াচক্র ২-০ সেটে বিজয়ী হয়েছে। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মো. বাহাউদ্দিন ও রকিবুল হাসান। বিপুল সংখ্যক দর্শক খেলা উপভোগ করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

জামালপুর জেলা ক্রীড়া সংস্থার ১ম বিভাগ ভলিবল লিগ শুরু

আপডেট সময় ১১:১৮:২১ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪