ঢাকা ০৩:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন জালে জড়ানো জেলে জীবন, হয়ত মাছে-নয়ত ঋণে কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

নকলায় ভুয়া ডাক্তার শিখা রানীকে ৫০ হাজার টাকা জরিমানা

নকলায় ভুয়া ডাক্তার শিখা রানীকে জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিহাবুল আরিফ। ছবি: বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু
নকলা প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলায় বিএমডিসির নিবন্ধন ছাড়া শিখা রানী দেবী (৩৭) নামের এক ভুয়া ডাক্তারকে ভ্রাম্যমাণ আদালত ৫০ হাজার টাকা জরিমানা করেছে।

৫ জানুয়ারি দুপুরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিহাবুল আরিফ। এ সময় সঙ্গে ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. মো. ওয়ালী উল্লাহসহ পুলিশ বিভাগের সদস্যরা।

জানা যায়, নকলা পৌরশহরের হলপট্টি এলাকায় লতিফ ম্যানসনের দু’তলায় শিখা রানী দেবী নিজের নামের আগে ডাক্তার লিখে নিজের দেওয়া দি প্যারেন্টস মেডিকেল হলে দীর্ঘদিন যাবৎ চেম্বার খুলে শিশু থেকে বিভিন্ন বয়সের রোগীর চিকিৎসা করতেন।

ডা. ওয়ালী উল্লাহ বলেন, শিখা রানী দেবী বিএমডিসি’র নিবন্ধন ছাড়া নামের আগে ডাক্তার ব্যবহার করে চিকিৎসাসেবার নামে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছেন। একজন চিকিৎসককে চিকিৎসা সেবা দিতে হলে বিএমডিসি’র নিবন্ধিত থাকতে হয়, শিখা রানী দেবী বিএমডিসি’র কোনো নিবন্ধন দেখাতে পারেনি। তাই তাকে ভ্রাম্যমাণ আদালত ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিহাবুল আরিফ বলেন, শিখা রানী দেবী বিএমডিসি’র নিবন্ধন ছাড়াই নামের আগে ডাক্তার ব্যবহার করে রোগী দেখছেন এবং রোগীদের ডাক্তার সম্বলিত সিল ব্যবহার করে ব্যবস্থ্যপত্র দিচ্ছেন। এজন্য তাকে মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২৯ (১) ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নকলায় ভুয়া ডাক্তার শিখা রানীকে ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় ০৭:৪৬:১১ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪